ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে আরও ১৫ জনকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

বুধবার ছত্তিশগড়- তেলেঙ্গানা সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বিরাট গুলিযুদ্ধে খতম হয়েছে প্রায় ১৫ জনেরও বেশি মাওবাদী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাওবাদী নিধনে আবারও বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। বুধবার ছত্তিশগড়- তেলেঙ্গানা সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বিরাট গুলিযুদ্ধে খতম হয়েছে প্রায় ১৫ জনেরও বেশি মাওবাদী। একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তের বিজাপুর জেলার কারেগুট্টা পাহাড়ের কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বিশাল সংঘর্ষ হয়েছে। সেখানেই নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছেন ১৫ জন মাওবাদী। বুধবার (৭ মে) সকালে গোপন অভিযান চালিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাতেই নিকেশ হয়েছে প্রায় ১৫ জন মাওবাদী। এটি বস্তার অঞ্চলে শুরু হওয়া ভারতীয় নিরাপত্তা বাহিনীর মাওবাদী নিধনে সবচেয়ে বড় অভিযানগুলির মধ্যে একটি।

এই অভিযানে জেলা রিজার্ভ গার্ড (DRG), বস্তার ফাইটারস, স্পেশাল টাস্ক ফোর্স (STF), রাজ্য পুলিশের সমস্ত ইউনিট, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং অভিজাত ইউনিট CoBRA সহ বিভিন্ন ইউনিটের প্রায় ২৪,০০০ নিরাপত্তা কর্মী অংশগ্রহণ করেছেন। মাওবাদীদের সবচেয়ে শক্তিশালী সামরিক গঠন, ব্যাটালিয়ন নং ১ এবং তেলেঙ্গানা রাজ্য মাওবাদী কমিটির সিনিয়র ক্যাডারদের উপস্থিতি সম্পর্কিত তথ্যের ভিত্তিতে গত ২২ এপ্রিল এই অভিযান শুরু করা হয়েছিল। গতকাল (৬ মে) ছত্তিশগড়ের সুকমা জেলার একটি গ্রাম পঞ্চায়েতের ডেপুটি সরপঞ্চকে হত্যা করে মাওবাদীরা। যেটি বস্তার অঞ্চলে মাওবাদীদের দ্বারা নবম বেসামরিক হত্যা ছিল। ঘটনাটি ঘটে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে জাগারগুন্ডা থানা সীমানার অন্তর্গত বেনপল্লী গ্রামে, যেখানে একদল সশস্ত্র মাওবাদী তারলাগুডা গ্রাম পঞ্চায়েতের ডেপুটি সরপঞ্চ মুচাকি রামাকে তার বাড়ি থেকে টেনে নিয়ে যায় এবং তাঁকে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ১৫ জন মাওবাদীকে নিকেশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে, ২০২৫ সালে সুকমা সহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার বিভাগে মাওবাদীদের দ্বারা নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। গত বছর, এই অঞ্চলে নকশাল-সম্পর্কিত পৃথক ঘটনায় ৬৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। এদিকে মাওবাদী নিধনে একের পর এক সাফল্য অর্জন করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দিন কয়েক আগেই মাওবাদীদের একজন কমান্ডারকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। যাঁকে অনেকদিন ধরে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। এদিকে সর্বশেষ অভিমানের মধ্যে, এ বছর এখনও পর্যন্ত একাধিক পৃথক সংঘর্ষে ১৪৫ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ১২৩ জনকে নারায়ণপুর এবং কোন্ডাগাঁও সহ সাতটি জেলা নিয়ে গঠিত বাস্তার বিভাগে নির্মূল করা হয়েছে। ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে বিভিন্ন সংঘর্ষের পর ১১৯ জন মাওবাদীকে নিধন করতে সক্ষম হয়েছেন সেনার দল।

সপ্তাহ কয়েক আগে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছিল ৩০ জন মাওবাদী। এর আগে ৯ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সেনাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছিল ৩১ জন মাওবাদী। ১ ফেব্রুয়ারি, বিজাপুর গাঙ্গালুর এলাকায় পুলিশ এবং মাওবাদীদের ব্যাপক সংঘর্ষে ৮ জন মাওবাদী খতম হয়েছিল। গত ২০-২১ জানুয়ারী, ছত্তিশগড় ও ওড়িশার সীমান্তবর্তী গড়িয়াবন্দ জেলার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জন জঙ্গি নিহত হয়েছিল। অবশেষে রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রচেষ্টার ফলে নকশালপন্থী সংগঠন গুলির দখল দুর্বল হয়ে পড়েছে, তা স্পষ্ট!

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার