সাঙ্ঘাতিক ঘটনা! রাজস্থানের উদয়পুরে গণবিবাহে খাবারে বিষক্রিয়ায় অসুস্থ ১৯৬ জন

তড়িঘড়ি তাঁদের হাসপাতালের ভর্তি করানো হয়। তবে এখন তাঁরা সুস্থ, এবং হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অতিথিদের মধ্যে ১৫ বছর বয়সী একটি কিশোরীও ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাঙ্ঘাতিক কাণ্ড! রাজস্থানের উদয়পুরে একটি গণবিবাহ অনুষ্ঠানে খাদ্যে বিষক্রিয়ার কারণে প্রায় ১৯৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ কর্মকর্তার নির্দেশ অনুযায়ী, রবিবার রাতে রাজস্থানের উদয়পুর জেলার ধানমান্ডির ওসওয়াল ভবনে এক সম্প্রদায়ের দ্বারা আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে খিচুড়ি এবং মিষ্টি খাওয়ার পর অতিথিরা বমি করতে থাকেন। সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত হন তাঁরা। তড়িঘড়ি তাঁদের হাসপাতালের ভর্তি করানো হয়। তবে এখন তাঁরা সুস্থ, এবং হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অতিথিদের মধ্যে ১৫ বছর বয়সী একটি কিশোরীও ছিল।

সোমবার রাতেই তাঁকে বাড়ি পাঠানো হয়েছে। এদিকে বিয়ে বাড়ির খাদ্যের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন খাদ্য বিভাগ। আর সেখানেই প্রমাণিত হয়েছে যে, সেদিন বিয়ের বাড়ির খাবারে বিষ ছিল এবং তা খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক অতিথি। ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছে, অসুস্থদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা এবং শিশু। তাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল ছিল। তাঁরা মিষ্টি খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর।

এদিকে ধান মান্ডি থানার পুলিশ অফিসার রবীন্দ্র সিং বলেন, বেশিরভাগ ব্যাক্তিকে মহারাণা ভূপাল হাসপাতাল এবং হিরণমাগরের সরকারি স্যাটেলাইট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি। প্রাথমিক তদন্ত চলছে। অনুষ্ঠানের জন্য মাওয়া এবং খাবারের জিনিসপত্র বিভিন্ন দোকান থেকে কেনা হয়েছিল বলে সুত্রের খবর।

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫