স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে পৃথিবীর প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। মেয়েরা বাবাদের কাছে সবসময়ই একটু বেশি আদরের হয়। একজন বাবা নিজের ভাল থাকা,  শখ-আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে শুধু চান তাঁর মেয়ে যেন ভালো থাকে। মেয়ের মুখে একটুখানি হাসি দেখার জন্য অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন। পারলে চাঁদকেও মাটিতে নামিয়ে আনতে পারেন। বাবা ঠিক বটগাছের মতো। ঝড়-বৃষ্টি, রোদ-ঝঞ্ঝা সবকিছু নিজের উপর নিয়ে সন্তানের জন্য ছায়া হয়ে দাঁড়িয়ে থাকেন। মেয়েদের কাছে বাবারাই হিরো। কিন্তু এক বাবা নিজের মেয়ের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছেন যা শুনে শিউরে উঠেছেন অনেকেই। স্বামীকে ছাড়তে রাজি না হওয়ায় পুলিশের সামনেই মেয়েকে খুন করেছেন এক পাষণ্ড বাবা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দা জেলায়। স্বামীকে ছাড়তে রাজি না হওয়ায় পুলিশ স্টেশনের ভেতরে বাবা-মায়ের হাতে আক্রান্ত হন এক তরুণী। জানা গিয়েছে, উনিশ বছর বয়সী শিবানী ১৮ মে তার প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে বাড়ি ছেড়েছিল। তাঁরা একটি মন্দিরে বিয়েও করেছিলেন। তারপরেই শিবানীর বাবা মা ললিতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।  অভিযোগ পেয়ে ওই দম্পতির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গত শুক্রবার (১২ জুন) গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে তাদের খুঁজে বের করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বান্দায় ফিরিয়ে আনে। ললিত ও শিবানী পুলিশকে জানায় তাঁরা স্বেচ্ছায় বিয়ে করেছেন । এমনকি বিয়ের প্রমাণও পুলিশের কাছে পেশ করেন। 

আরও পড়ুন: গণপিটুনিতে হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল দেরাদুন, রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের

পুলিশ যখন শিবানীর জবানবন্দি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিল সেই সময়ে দুজনের পরিবারের সদস্যরা থানায় এসে পৌঁছায়। একটি কাউন্সেলিং সেশনের সময় তরুণীর বাবা-মা তাকে তাদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। তবে শিবানী তার স্বামীর সঙ্গে থাকবে বলে সিদ্ধান্ত জানিয়ে দেয়। এই নিয়ে শুরু হয় তুমুল কথাকাটাকাটি। এক পর্যায়ে শিবানীর মা রানো মেয়েকে পেছন থেকে জাপটে ধরেন এবং তার বাবা একটি ছুরি বের করে মেয়ের ওপর হামলা চালান। সবটাই ঘটে পুলিশের চোখের সামনে। পুলিশ হতবাক হয়ে এই দৃশ্য দেখে। তরুণীর পেট, বাহু এবং হাতের তালুতে আঘাত লাগে। শিবানীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বান্দার পুলিশ সুপার পলাশ বনসাল জানিয়েছেন, সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং শিবানীর বাবাকে  গ্রেফতার করা হয়েছে। 

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির