১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রী আর চালকদের মধ্যে গাড়ির ভাড়া নিয়ে দরদাম করা  নতুন কিছু নয়। কিন্তু মাত্র   ১০০০ টাকার ভাড়া নিয়ে বচসার জেরে প্রাণ হারাতে হবে ভুলেও ভাবেননি এক ব্যক্তি। ভাড়া নিয়ে সামান্য বিবাদই  রূপ নিয়েছে রক্তারক্তি কাণ্ডে।  পুলিশের দাবি, ভাড়া দিতে অস্বীকার করায় এক যাত্রীকে মারধর করে খুন  করারর অভিযোগ উঠেছে এক ভ্যানচালকের বিরুদ্ধে। পরে তাঁর দেহ লোপাটের চেষ্টায় চালককে সাহায্য করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধেও। ঘটনায় তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। অভিযুক্ত ভ্যানচালকের নাম রাজিন্দর কুমার ওরফে অন্নু। বয়স ৫৯ বছর। গত ১৭ অগস্ট হরিয়ানার গুরুগ্রামের IFFCO চৌক থেকে ওই যাত্রীকে ভ্যানে তুলেছিলেন তিনি। পথে প্রায় ১০০০ টাকা ভাড়া দেওয়া নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ। পশ্চিম দিল্লির রাস্তায় চলন্ত গাড়ির মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের অভিযোগ, বচসার এক পর্যায়ে রাজিন্দর যাত্রীকে ইট এবং মাটির পাত্রের মতো একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় ওই যাত্রীর মৃত্যু হয়। এরপর অভিযুক্ত তাঁর স্ত্রী কামিনী মাখিজা এবং ছেলে লক্ষ মাখিজাকে ফোন করে ডেকে আনেন বলে পুলিশের দাবি। দেহ গোপন করার কাজে দু’জন সাহায্য করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন: উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

এরপর নারায়ণা বিহার এলাকায় একটি সরকারি স্কুলের দেওয়ালের কাছে রাস্তার ধারে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেলেও তাঁর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ঘটনাস্থলের আশেপাশে এবং ওই এলাকায় যাতায়াতের রাস্তাগুলোতে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখেছে। 

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকরে টুকরে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার