চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি-এনসিআরে প্রবল ঝড়বৃষ্টিতে জলমগ্ন বিস্তির্ণ এলাকা, ব্যাহত জনজীবন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লি-এনসিআরে রাতভর বৃষ্টির জেরে ব্যাপক সমস্যায় জনজীবন। শনিবার সন্ধ্যায় ভারতীয় আবহাওয়া বিভাগ দিল্লি ও এনসিআরে রেড অ্যালার্ট জারি করেছিল। ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। সেই সতর্কতাকে সত্যি করে শনিবার রাত থেকে দিল্লি-এনসিআর-এর বেশ কয়েকটি অংশে প্রবল বৃষ্টিপাত হয়। সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া। বেশ কয়েকটি জায়গা জল জমে গিয়ে সমস্যার সৃষ্টি করেছে।

জানা গিয়েছে, কয়েকটি জায়গায় বাড়ির নীচের অংশ জলে ডুবে গিয়েছে। এই আবহাওয়ার জন্য বিমান পরিষেবা ব্যহত হয়েছে। শনিবার মৌসম ভবন দিল্লির সমস্ত অংশে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের পাশাপাশি লাল সতর্কতা জারি করার কয়েক ঘন্টা পরেই ব্যপক বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের লাল সতর্কতায় হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান এবং দিল্লি-এনসিআরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত হয়েছে।

জানা গিয়েছে, দিল্লির তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা হলেও নেমেছে রাজধানীর। রবিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে বলে জানা গিয়েছে। আইটিও, দিল্লি ক্যান্টনমেন্ট, ধৌলাকুঁয়া, সুব্রতপার্ক, নানকপুরা আন্ডারপাস, চাণক্যপুরী, দ্বারকা সহ বেশ কয়েকটি জায়গায় জল জমে গিয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, বৃষ্টির কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৯টি বিমানের রাস্তা পরিবর্তন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ