‘যে আমার ভাইকে মেরেছে আমি তার মাথা চাই’, মুখ্যমন্ত্রীর কাছে দাবি পহেলগাঁও হামলায় নিহতের দিদির

Share:

নিজস্ব প্রতিনিধি: “আমার ভাই সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে, মুখ্যমন্ত্রী মহাশয়, আমরা বিচার চাই। আমরা সন্ত্রাসীদের এভাবে যেতে দিতে পারি না…” অতি পাষাণেরও এই কথা শুনকে বুক  কেঁদে উঠবে। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মরদেহ যখন হরিয়ানার কর্নালে পৌঁছায়, তখন মুখ্যমন্ত্রী সাইনি তাঁর শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন। সাক্ষাৎ করেছিলেন বিনয় নারওয়ালের পরিবারের সঙ্গে। আশ্বস্ত করেছিলেন ন্যায়বিচার করা হবে বলে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বিনয় নারওয়ালের বোন বলেন, “যে আমার ভাইকে মেরেছে আমি তার মাথা চাই। আমার ভাইকে জনসমক্ষে হত্যা করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই। আমরা ওই সন্ত্রাসীদের এভাবে যেতে দিতে পারি না।” সাইনি নিহতের পরিবারকে আশ্বস্ত করে বলেন, “আমাদের সেনাবাহিনী তাদের ছাড়বে না।”

স্ত্রী হিমাংশী স্বামী বিনয়ের কফিনকে ত্রিবর্ণরঞ্জিত পতাকায় মুড়ে শেষ বিদায় জানান। শেষকৃত্যে উপস্থিত প্রত্যেকের চোখেই ছিল অশ্রু। বিনয় এবং হিমাংশির বিয়ে হয়েছিল ১৬ এপ্রিল। দুজনেই মধুচন্দ্রিমার জন্য জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে গিয়েছিলেন। সেখানে বৈসরণ উপত্যকায় হিমাংশির সামনে সন্ত্রাসীরা ২৬ বছরের বিনয় নারওয়ালকে নির্মমভাবে হত্যা করে।

 

মৃতদেহ কার্নালে আনার সাথে সাথে বিনয়কে শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। কিছু লোক ‘পাকিস্তান নিপাত যাক’ স্লোগান দেন। বিনয় নারওয়ালের মরদেহ অন্য একটি গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এই শেষ যাত্রায় হিমাংশী এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের