প্রধানমন্ত্রীর মুণ্ডহীন ছবি শেয়ার, কংগ্রেসকে পাকিস্তানি সমর্থক বলে ধিক্কার বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার বিষয়ে বিরোধীরা সকলেই সরকারের পাশে দাঁড়িয়েছে। তবে ছেড়ে দেওয়ার পাত্র তো কেউ নন। পহেলগাঁও হামলায় নিজেদের ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্র। গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল যে দক্ষিণ কাশ্মীরে হামলা হতে পারে, তারপরেও কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহল থেকে। এরই মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এমন একটি পোস্ট করা হয়েছে যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের শেয়ার করা পোস্টটি বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে ‘দায়িত্বের সময় উধাও’। এর সঙ্গে একটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে ধড় থাকলেও মাথা নেই। ছবিটির পোশাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বেশ মিলে যায়। বিজেপিও এই পোস্টের পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেসকে কোণঠাসা করেছে।

কংগ্রেসের পোস্টের প্রতি বিজেপির পাল্টা জবাব

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে লিখেছেন যে “‘সার তন সে জুদা’ ছবিটি ব্যবহার করে কংগ্রেস কোনও সন্দেহের অবকাশ রাখেনি। এটি কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়, এটি মুসলিম ভোট ব্যাংককে আকর্ষণ করার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক গোপন উস্কানি। কংগ্রেসের এই ধরণের কৌশল গ্রহণের ঘটনা এই প্রথম নয়। রাহুল গান্ধি বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হিংসাত্মক মনোভাবকে উস্কে দিয়েছেন। তবুও, কংগ্রেস কখনই সফল হবে না, কারণ প্রধানমন্ত্রীর প্রতি লক্ষ লক্ষ ভারতীয়র ভালবাসা এবং আশীর্বাদ রয়েছে।”

‘ভারতীয়দের রক্তপাত দেখে কি আপনাদের রাগ হয় না?’

বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এক কদম এগিয়ে বলেন, ” কংগ্রেস এবং তার নেতাদের কী বাধ্যবাধকতা রয়েছে যে তাদের পাকিস্তানের ভাষা বলতেই হবে? কেন আপনারা পাকিস্তানকে সমর্থন করছেন? ভারতীয়দের রক্তপাত দেখে কি আপনাদের রাগ হয় না? তাদের নেতা এবং প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সইফুদ্দিন সজ আমাদের বলছেন যে যখন পাকিস্তান বলছে যে তারা হামলার সঙ্গে জড়িত নয়, তখন আমাদের তাদের কথা শোনা উচিত এবং পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করা উচিত নয়। কংগ্রেস কার পক্ষে দাঁড়াবে? ভারত না পাকিস্তান? ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তখনও কংগ্রেস প্রশ্ন তুলেছিল। পাকিস্তানপন্থী কংগ্রেসের মুখ আবার উন্মোচিত হয়েছে। কংগ্রেস নেতারা নানা ধরণের বক্তব্য রাখছেন এবং দলীয় নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেন না।”

রাহুল গান্ধি প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছেন

কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সংসদের উভয় কক্ষেরই অবিলম্বে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এই দাবি করা হয়েছে। রাহুল গান্ধি তাঁর চিঠিতে বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের ঐক্য এবং দৃঢ় সংকল্প প্রদর্শনের জন্য সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা প্রয়োজন। তাঁর কথায়, “পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রতিটি ভারতীয় হতবাক। এই গুরুত্বপূর্ণ সময়ে, ভারতকে দেখাতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বদা ঐক্যবদ্ধ থাকব। বিরোধীরা বিশ্বাস করে যে সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশন ডাকা উচিত, যেখানে জনপ্রতিনিধিরা তাদের ঐক্য এবং দৃঢ়তা দেখাতে পারেন।”  তিনি জোর দিয়ে বলেন যে বিরোধী দল এই ইস্যুতে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে এবং সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন।

কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছেন

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তাঁর চিঠিতে পহেলগাঁও আক্রমণকে নৃশংস এবং নিরীহ পর্যটকদের বিরুদ্ধে আক্রমণ বলে বর্ণনা করেছেন। খাড়্গে চিঠিতে লিখেছেন, “যখন ঐক্য ও সংহতি সবচেয়ে বেশি প্রয়োজন, তখন বিরোধীরা মনে করে যে সংসদের উভয় কক্ষের জরুরি ভিত্তিতে একটি বিশেষ অধিবেশন আহ্বান করা গুরুত্বপূর্ণ। এই অধিবেশনটি ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নৃশংস সন্ত্রাসী হামলা মোকাবেলায় আমাদের সম্মিলিত সংকল্প এবং ইচ্ছাশক্তির একটি শক্তিশালী প্রদর্শন হবে। আমাদের পূর্ণ বিশ্বাস যে আপনি এই দাবি বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী অধিবেশন আহ্বান করবেন।”

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা