বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হানার জেরে এবার পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র। আজ শুক্রবার (২ মে) সকালের  পর থেকে দুই পাক তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারত থেকে আর খোলা যাচ্ছে না। যদিও দুই তারকা ক্রিকেটার মোদি সরকারের এমন পদক্ষেপ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার এক হোটেলে অতর্কিতে হামলা চালিয়ে ২৬ পর্যটক-সহ মোট ২৮ জনকে নৃশংসভাবে হত্যা করে পাক মদতপুষ্ঠ জঙ্গিরা। ওই ঘটনা ঘিরে দিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। সীমান্তে কার্যত যুদ্ধের বাদ্যি বেজে উঠেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছনোর পরেই কেন্দ্রের তরফে পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছিল। এর পর মাহিরা খান, হানিয়া আমির সহ একাধিক পাক অভিনেতার সমাজমাধ্যম অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়। গতকাল বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলেট আর্শাদ নাদিমের ‘ইনস্টাগ্রাম’ নিষিদ্ধ করা হয়েছিল। এবার সেই তালিকায় জুড়ল দুই পাক তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের নামও।

এর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি বাসিত আলি ও শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। মূলত পহেলগাঁও নিয়ে যাতে অপপ্রচার না চালাতে পারে পাকিস্তানি খ্যাতিনামীরা তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন। ভারতে নিষিদ্ধ হওয়ায় ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন সমাজমাধ্যম থেকে পাকিস্তানি খ্যাতনামীদের আয় এক ধাক্কায় অনেকটাই কমেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার