জম্মু বিমানবন্দর-সহ একাধিক জায়গায় রকেট হামলা পাকিস্তানের, ৩টি ড্রোন ধ্বংস করল ‘সুদর্শন চক্র”

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মুর বিমানবন্দর-সহ একাধিক জায়গা লক্ষ্য করে বৃহস্পতিবার (৮ মে) রাতে রকেট হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা। পাশাপাশি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। যদিও পাকিস্তানের আটটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ু সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ বা সুদর্শন চক্র। ইতিমধ্যেই কুপওয়াড়া, জম্মু-সহ উপত্যকার বিভিন্ন জায়গায় বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। পুরো এলাকা অন্ধকার (ব্ল্যাক আউট) করে রাখা হয়েছে। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। সীমান্তের ওপার থেকে পাক সেনা যে শুধু রকেট হামলাই চালিয়েছে, তা নয়। সাম্বা সেক্টরে ভারতীয় সেনাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণও করে চলেছে।

পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। প্রাণ হারায় ৩১ পাকিস্তানি। ভারতীয় সেনার প্রত্যাঘাতের বদলা নিতে গতকাল বুধবার (৭ মে) রাতে এবং আজ বৃহস্পতিবার (৮ মে)  ভোরে ভারতের মাটিতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় পাকিস্তান। উত্তর ও পশ্চিম ভারতের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান। মোট ১৫টি স্থানকে টার্গেট করেছিল তারা। এর মধ্যে রয়েছে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা ও ভুজ। প্রতিটি হামলা ধরা পড়ে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের জালে। মাঝ আকাশেই সবগুলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের হামলার জবাব দিতে দেরি করেনি ভারত। ক‌ড়ায়-গণ্ডায় তা মিটিয়ে দেওয়া হয়েছে। এদিন সকালে সেদেশের এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমে আঘাত হানে ভারতীয় সেনা। এই কাজে পাঠানো হয়েছিল ইজরায়েলি ‘হারপি’ ড্রোন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতে জানানো হয়েছে, ‘ঠিক যে ধরনের তারা হামলা চালিয়েছিল, সে মতোই জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে’।

পাকিস্তানের রকেট ও ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু পরিবারের বাকি সদস্যদের সঙ্গে অনেকেই যোগাযোগ করতে পারছেন না। কেননা, জম্মুতে বিপর্যস্ত হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। প্রতিবেদন লেখার সময়েই খবর এসেছে কুপওযাড়া সেক্টরেই ভারত ও পাকিস্তানি সেনার মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে। পাকিস্তানের হামলার আশঙ্কায় পঞ্জাবের গুরুদাসপুরেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার