রাজস্থানের জয়সলমিরে বিমান হামলা পাকিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: জম্মুর পরে এবার রাজস্থানের জয়সলমিরে বিমান হামলা চালাল পাকিস্তানি বায়ু সেনা।  বৃহস্পতিবার (৮ মে) রাতে ওই বিমান হামলা চালানো হয়েছে। পাশাপাশি মরু রাজ্যে থাকা তিন সেনা ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যদিও মাঝ আকাশেই ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানি হামলায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, প্রতিটি সীমান্তেই ‘সুদর্শন চক্র’ ব্যবহারের পাশাপাশি আইএল (IL-17) এয়ার ডিফেন্স গান সক্রিয় করা হয়েছে। 

পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। প্রাণ হারায় ৩১ পাকিস্তানি। ভারতীয় সেনার প্রত্যাঘাতের বদলা নিতে গতকাল বুধবার (৭ মে) রাতে এবং আজ বৃহস্পতিবার (৮ মে)  ভোরে ভারতের মাটিতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় পাকিস্তান। উত্তর ও পশ্চিম ভারতের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান। মোট ১৫টি স্থানকে টার্গেট করেছিল তারা। এর মধ্যে রয়েছে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা ও ভুজ। প্রতিটি হামলা ধরা পড়ে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের জালে। মাঝ আকাশেই সবগুলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের হামলার জবাব দিতে দেরি করেনি ভারত। ক‌ড়ায়-গণ্ডায় তা মিটিয়ে দেওয়া হয়েছে। এদিন সকালে সেদেশের এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমে আঘাত হানে ভারতীয় সেনা। এই কাজে পাঠানো হয়েছিল ইজরায়েলি ‘হারপি’ ড্রোন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতে জানানো হয়েছে, ‘ঠিক যে ধরনের তারা হামলা চালিয়েছিল, সে মতোই জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে’।

পাকিস্তানের রকেট ও ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু পরিবারের বাকি সদস্যদের সঙ্গে অনেকেই যোগাযোগ করতে পারছেন না। কেননা, জম্মুতে বিপর্যস্ত হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। প্রতিবেদন লেখার সময়েই খবর এসেছে কুপওযাড়া সেক্টরেই ভারত ও পাকিস্তানি সেনার মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে। পাকিস্তানের হামলার আশঙ্কায় পঞ্জাবের গুরুদাসপুরেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে।

এদিন রাতে আচমকাই  পাঠানোকোটের বায়ু সেনা ঘাঁটি, জম্মু  বিমানবন্দর-সহ একাধিক জায়গা লক্ষ্য করে  রকেট হামলা চালায় পাকিস্তানি সেনা। পাশাপাশি ক্ষেপণাস্ত্রও ছোড়ে। যদিও পাকিস্তানের আটটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ু সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ বা সুদর্শন চক্র। ইতিমধ্যেই কুপওয়াড়া, জম্মু-সহ উপত্যকার বিভিন্ন জায়গায় বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। পুরো এলাকা অন্ধকার (ব্ল্যাক আউট) করে রাখা হয়েছে। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। সীমান্তের ওপার থেকে পাক সেনা যে শুধু রকেট হামলাই চালিয়েছে, তা নয়। সাম্বা সেক্টরে ভারতীয় সেনাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণও করে চলেছে।

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই