অবসরপ্রাপ্ত পাক অফিসার এবং জ্যোতি মালহোত্রার মধ্যে সংযোগ প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে জ্যোতির সঙ্গে পাকিস্তান পুলিশের এক অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের বেশ ভাল রকমের যোগাযোগ ছিল। ওই অবসরপ্রাপ্ত পাক সাব ইন্সপেক্টরের নাম নাসির ধিলন। জ্যোতি নাসিরের সঙ্গে একটি পডকাস্টেও অংশ নিয়েছিল। পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর নাসির নিজের একটি ইউটিউব চ্যানেল খোলে। পাক সেনাবাহিনী ও আইএসআইয়ের নির্দেশে ভারতীয় ইউটিউবারদের সঙ্গে বন্ধুত্ব রাখত সে। তারপর সেই সব ইউটিউবারদের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করত।

নাসির ধিলন নামে অবসরপ্রাপ্ত পুলিশ সাব ইন্সপেক্টর নিজেই ভারতীয় ইউটিউবারদের সঙ্গে আইএসআই আধিকারিকদের পরিচয় করিয়ে দিত। তারপর তাদের দিয়ে গুপ্তচরবৃত্তির কাজ করানো হত। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে কর্মরত দানিশের (বর্তমানে ভারত থেকে বহিষ্কৃত) সঙ্গে নাসির ধিলনের যোগাযোগের প্রমাণ পেয়েছে। একজন পডকাস্টার নাসির ধিলনকে আইএসআই এজেন্ট সম্পর্কে একটি প্রশ্নও করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, “আপনাকে একজন আইএসআই এজেন্ট বলে অভিযুক্ত করা হয়েছে, সেটা কি সত্যি?” উত্তরে নাসির কোনও কথা না বলে শুধু হেসেছিলেন।

ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির প্রাপ্ত সূত্র অনুসারে খবর, নাসির তার ইউটিউব চ্যানেল ও অন্যান্য মাধ্যমে ভারতের ইউটিউবারদের সঙ্গে বন্ধুত্ব করেছিল। তাঁদের আইএসআই এজেন্টদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর ইউটিউবারদের গুপ্তচরবৃত্তির কাজ দেওয়া হয়েছিল।

পঞ্জাব থেকে গ্রেফতার হওয়া পাক গুপ্তচর ভারতীয় ইউটউবার জসবীর সিং  জিজ্ঞাসাবাদের সময় নাসির ধিলনের ভূমিকা প্রকাশ করে। জসবীর বলে যে নাসির লাহোরে আইএসআই আধিকারিকদের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিল।  নাসিরের সূত্রে জ্যোতির সঙ্গে পরিচয় হয় জসবীরের। গোয়েন্দা সূত্রের মতে, এই চক্রটি বহু বছর ধরে ভারতের অভ্যন্তরে থেকে গোপন তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাঠাত।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের