শত্রুতা ভুলে মাতৃহারা মোদিকে সমবেদনা শাহবাজ শরিফের

শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’দেশের সম্পর্ক মোটেও সুখকর নয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম দুঃখের দিনে শত্রুতা ভুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মাতৃহারা মোদিকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন। সেই টুইটে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মাকে হারানো এক অপূরণীয় ক্ষতি। অন্য কোনও ক্ষতির সঙ্গে তার তুলনা চলে না। মাতৃহারা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমদাবাদের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একশো। গত মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শতায়ু হীরাবেনকে আমদাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়। মায়ের অসুস্থতার খবর পেয়েই দিল্লি থেকে আমদাবাদে উড়ে গিয়েছিলেন মোদি। যদিও হাসপাতালের চিকি‍ৎসকরা জানিয়েছিলেন, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু বৃহস্পতিবার রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়।

মায়ের মৃত্যুর খবর পেয়েই আমদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে গান্ধিনগর শ্মশানঘাটে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। মাতৃহারা মোদিকে ইতিমধ্যেই সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংরা রয়েছেন তালিকায়। এদিনই কলকাতায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠান এবং জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে হাজির থাকার কথা ছিল মোদির। তবে মায়ের মৃত্যুর কারণে কলকাতায় যেতে পারেননি তিনি। আমদাবাদ থেকেই ভার্চুয়ালি দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে