‘জম্মু-কাশ্মীরে অবৈধভাবে দখল করা জমি পাকিস্তানকে খালি করতে হবে’, নিরাপত্তা পরিষদে হুঁশিয়ারি ভারতের

'জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে দখল করা জমি অবিলম্বে পাকিস্তানকে খালি করতে হবে', রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে দখল করা জমি অবিলম্বে পাকিস্তানকে খালি করতে হবে’, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। ভারত জাতিসংঘে পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছে যে, পাকিস্তান জম্মু-কাশ্মীরের একটি বড় অংশ দখল করেছে। অবিলম্বে তাদের অংশটি খালি করতে হবে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলাকালীন উন্মুক্ত বিতর্কের প্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পরাভাথানেনি হরিশ। সূত্রের খবর, সোমবার (২৪ মার্চ) জাতিসংঘে আলোচনার বিষয়বস্তু ছিল ‘জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সামঞ্জস্য বৃদ্ধি’। কিন্তু আলোচনা চলাকালীন পাকিস্তান আবারও জম্মু-কাশ্মীরে জমি দখলের বিষয়টি উত্থাপনের চেষ্টা করে। তখনই জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পরাভাথানেনি হরিশ উত্তরে বলেন যে, ‘জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।

পাকিস্তান অবৈধভাবে জম্মু ও কাশ্মীরের একটি বড় অংশ অবৈধভাবে দখল করে রেখেছে। যা তাদের অবিলম্বে খালি করতে হবে।’ পাশাপাশি পাকিস্তানের তীব্র সমালোচনা করে ভারত বলেছে, পাকিস্তান আবারও অপ্রয়োজনীয় মন্তব্য করে আলোচনাসভা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের অবৈধ দাবিগুলিকে কখনই ন্যায্যতা দেওয়া হবেনা। এমনকী তিনি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ কে সমর্থন করার অভিযোগও তুলেছেন। তিনি বলেন, ভারত কখনই পাকিস্তানের সংকীর্ণ ও বিভাজনমূলক এজেন্ডার দিকে মনোযোগ দেবে না। এবং এই বিষয়ে আর কোনও প্রতিক্রিয়া জানাবে না। এছাড়া পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে এবং তাদের ভারতে হামলা চালানোর জন্য উৎসাহিত করছে। এটি একটি গুরুতর সমস্যা, যা বিশ্ব শান্তির জন্য হুমকি।”

তবে ভারতের এই কড়া বার্তার পর, পাকিস্তান এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। অতীতেও পাকিস্তান জম্মু ও কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জম্মু ও কাশ্মীর ভারতের একটি সংবেদনশীল অঞ্চল। ভারত ও পাকিস্তান উভয়ই এই অঞ্চলের উপর তাদের অধিকার দাবি করে। এই বিরোধের কারণে, দুই দেশের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধও হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে ৫ অগস্ট ভারত সরকার ৩৭০ ধারা তুলে দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল এবং এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছিল। এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। এবং দুই দেশের মধ্যে বাণিজ্যের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘে ভারতের এই কড়া বার্তা, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির