‘সন্ত্রাস ছড়াচ্ছে পাকিস্তান’, এশিয়া কাপ ফাইনাল বয়কটের ডাক উদ্ধব ঠাকরের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাত পোহালেই মহারণ। আগামিকাল রবিবার(২৮ সেপ্টেম্বর) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে  মুখোমুখি হচ্ছে দুই চির শত্রু ভারত ও পাকিস্তান। ১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ফাইনালে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দেশ। ওই মহাযুদ্ধ ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনীতি। রবিবারের এশিয়া কাপ ফাইনাল বয়কটের ডাক দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উদ্ধব সেনা প্রধান উদ্ধব ঠাকরে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়েই এশিয়া কাপ ফাইনাল বয়কটের ডাক দিয়েছেন বালাসাহেব পুত্র। তাঁর কথায় ‘যনি লাদাখের দুর্গম এলাকায় ভারতীয় সেনার জন্য সোলার তাঁবু নির্মাণ করে দিয়েছেন, সেই সোনম ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে। অথচ যারা আমাদের দেশে সন্ত্রাসী কাজকর্মে মদত দিয়ে চলছে, সেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা হচ্ছে। আমি স্পন্সারদের বলব আপনারা কিন্তু ভারতের মাটিতে ব্যবসা করেন। ফলে ভারতীয়দের আবেগের প্রতি আপনাদের সম্মান দেখানো উচিত। সাধারণ মানুষ তথা ক্রিকেটপ্রেমীদের বলব, ‘রবিবারের এশিয়া কাপ ফাইনাল বয়কট করুন।’

সম্প্রতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মহারাষ্ট্রে। বহু কৃষকের কষ্টার্জিত ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। ঘরবাড়ি ভেসে গিয়েছে। অনেকে সর্বগ্রাসী বন্যার কবলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। রাজ্যের বন্যা দুর্গতদের জন্য পিএম কেয়ার্স ফান্ড থেকে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আর্জি জানিয়েছেন উদ্ধব। তাঁর কথায় ‘সম্প্রতি বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়েছেন মোদিজি। তার কারণ সেখানে নির্বাচন রয়েছে।অথচ মহারাষ্ট্রের জন্য কোনও আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়নি। এটা মহারাষ্ট্রের মানুষের প্রতি অবিচার ছাড়া আর কিছু নয়।’

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ