পহেলগাঁও হামলায় নাম জড়াল ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় এবার জড়াল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের নাম। প্রাক্তন গোয়েন্দা কর্তা থেকে শুরু করে দুঁদে পুলিশ আধিকারিকরা নিশ্চিত, যেভাবে মঙ্গলবার বৈসারণে জঙ্গিরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে গুলিতে ঝাঁঝরা করছে, তার সঙ্গে হামাস জঙ্গিদের সন্ত্রাসী হামলার হুবহু মিল রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে অতর্কিতে হামলার সময়ে একইভাবে ইহুদিদের গুলিতে ঝাঁঝরা করা হয়েছিল।

পহেলগাঁওয়ের হামলার সঙ্গে হামাসের নাম জড়ানোর পিছনে আরও এক বড় কারণও সামনে উঠে এসেছে। গত বছরের  অগস্টের তৃতীয় সপ্তাহেই কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান খালেদ মেশালের সঙ্গে বৈঠক করেছিল লস্কর ই তৈয়বার শীর্ষ নেতা সাইফুল্লাহ খালিদ কাসুরি। পহেলগাঁও হামলার পিছনের মূলচক্রী হিসাবে যাকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। তার সঙ্গে ছিলেন লস্কর-ই-তৈয়বার রাজনৈতিক শাখা মুসলিম মুসলিম লীগের মুখপাত্র ফয়সাল নাদিম। সূত্রের খবর, ওই বৈঠকেই কাশ্মীরে হামলার জন্য পাকিস্তানি যুবকদের হামাসের অধীনে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই প্রশিক্ষণ দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীরের এক গোপন স্থানে।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান খালেদ মেশালের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের পেশোয়ার ও খাইবনার পাখতুনখোযায় পাক সেনার একাধিক আধিকারিকের সঙ্গেও বৈঠক করেছেন সাইফুল্লা খালিদ ও ফয়সাল নাদিম। ওই বৈঠকেই সীমান্ত টপকে ভারতে ঢোকার ক্ষেত্রে কীভাবে পাক সীমান্ত রক্ষী বাহিনী (রেঞ্জার্স) সাহায্য করবে সেই রণকৌশল নিয়ে বৈঠক হয়। শুধু তাই নয়, বাংলাদেশেও জঙ্গিদের প্রশিক্ষণে হামাসকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। লালমনিরহাট, পাবর্ত্য চট্টগ্রাম, মৌলভীবাজার-সহ একাধিক জায়গাকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়। হামাসের রাজনৈতিক শাখার প্রধানের সঙ্গে সাইফুল্লাহ খালেদের বৈঠকের পরেই রাতের ঘুম উড়ে গিয়েছিল ভারতের গোয়েন্দাদের। স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠানো এক রিপোর্টেও জম্মু-কাশ্মীরে বড় ধরণের হামলা চলতে পারে বলে সতর্কবার্তা পাঠিয়েছিল।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই