যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে চাপ, সদ্যোজাত পুত্রের জন্মের পর ফের গাড়ির দাবি করছিল স্বামী। এরই মধ্যে ভয়াবহ পরিণতি! ভোররাতে ঘরের মধ্যেই স্ত্রী ও মাত্র দুই মাসের শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পালওয়ালের রাজপুরা গ্রামে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় অভিযুক্ত সোহেলও বাড়ির উপরতলা থেকে ঝাঁপ দিয়ে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মা ও শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা শাগুফতা এবং তাঁর দুই মাসের ছেলে জুহানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রী ও সন্তানকে খুনের কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তাঁর বক্তব্য, মদ্যপ অবস্থায় রাগের মাথায় তিনি এই ঘটনা ঘটান। পরে অনুশোচনাও প্রকাশ করেন তিনি। যদিও ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে শাগুফতার বাবা-মা হাসপাতালে পৌঁছে যান। মেয়ের ও নাতির মৃত্যুর প্রতিবাদে তাঁরা দু’টি দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

মৃতার পরিবারের অভিযোগ, ২০২৩ সালে রাজপুরার বাসিন্দা সোহেলের সঙ্গে শাগুফতার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির তরফে একটি স্করপিও গাড়ির জন্য চাপ দেওয়া হত। অভিযোগ, শাগুফতার শ্বশুরবাড়ির সদস্যদের পাশাপাশি ননদ, দেওর এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান তাঁকে নানা ভাবে অপমান করতেন। শাগুফতার একটি কন্যাসন্তানও রয়েছে। দুই মাস আগে পুত্রসন্তানের জন্মের পর ফের গাড়ির দাবি ওঠে বলে পরিবারের অভিযোগ। অভিযোগ, দাবি পূরণ না হওয়ায় শাগুফতাকে মারধর করা হয় এবং গত ১৫ অগস্ট তাঁকে বাবার বাড়িতে রেখে যাওয়া হয়। গাড়ি না দেওয়া পর্যন্ত তাঁকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নেওয়া হবে না বলেও জানানো হয়েছিল বলে পরিবারের দাবি। পরিস্থিতি ঠিক করতে শাগুফতার মামা জামশেদ, আকরাম ও রশিদ সোহেলের বাবা রৌনক আলীর বাড়িতে পঞ্চায়েত বৈঠক ডাকেন। সেখানে শাগুফতাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর ১৭ অগস্ট রৌনক আলী একটি এসি এবং ৫০ হাজার টাকা দিয়ে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠান বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মৃতার পরিবারের আরও অভিযোগ, সোহেল মাদকাসক্ত ছিলেন এবং যৌতুকের দাবিতে স্ত্রীকে নিয়মিত নির্যাতন করতেন। তাঁদের দাবি, শ্বশুরবাড়িতে ফেরার মাত্র দু’দিনের মধ্যেই শাগুফতা ও তাঁর শিশুপুত্রকে খুন করা হয়। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, পরিবারের সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সব দিকই তদন্তের আওতায় রয়েছে। সোহেলের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষ হলেই ঘটনার আগে কী ঘটেছিল এবং এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা স্পষ্ট হবে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’