দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার অবসান। চোটের কারণে চার মাস মাঠের বাইরে থাকার পর ফের প্রতিযোগিতামূলক টেনিসে ফিরছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনেই প্রত্যাবর্তন করতে চলেছেন স্পেনের তারকা। নিউইয়র্কে নিজের শিরোপা ধরে রাখাই এখন তাঁর লক্ষ্য। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ইউএস ওপেনের লোগোর সামনে নিজের ছবি পোস্ট করে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন আলকারাজ। ডান কব্জির চোটের কারণে এপ্রিলের পর আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। চোটের জন্য ফরাসি ওপেন ও উইম্বলডনেও নামতে পারেননি সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা।

এপ্রিল মাসে বার্সেলোনা ওপেনে চোট পাওয়ার পর থেকেই চিকিৎসা ও পুনর্বাসনে ছিলেন আলকারাজ। সিনসিনাটি ওপেনেও শেষ পর্যন্ত খেলেননি। তবে গত কয়েক সপ্তাহ ধরে অনুশীলনের মাত্রা বাড়িয়েছেন তিনি। গত বছর ইউএস ওপেনের ফাইনালে জানিক সিনারকে হারিয়ে দ্বিতীয়বার এই গ্র্যান্ড স্ল্যামের ট্রফি জিতেছিলেন আলকারাজ। এবারও নিউইয়র্কে সেই সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ তাঁর সামনে। আলকারাজের পাশাপাশি সিনারও চোটের কারণে সিনসিনাটি থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ইউএস ওপেনে দুই তারকার প্রত্যাবর্তন নিয়েই বাড়ছে আগ্রহ।

আরও পড়ুন: রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

২০২২ সালে প্রথম ইউএস ওপেন জিতেই টেনিস ইতিহাসে বড় নজির গড়েছিলেন আলকারাজ। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় হয়েছিলেন তিনি। এবার দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে সেই মঞ্চেই ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চান স্প্যানিশ তারকা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’