এই মুহূর্তে




উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিকম্প, কম্পন অনুভূত তিব্বতেও

নিজস্ব প্রতিনিধি, চামোলি: ছুটির দিনে কেঁপে উঠল উত্তরাখণ্ডের মাটি। রবিবার সাত সকালে রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.৭। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিকম্পটি হয়েছে। কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। ভূমিকম্পের টের পাওয়া গিয়েছে তিব্বতেও। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎস স্থল বলে জানা গিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ১০.২৭ মিনিটে কেঁপে উঠেছে মাটি। কম্পনের মাত্রা খুব বেশি না হলেও আতঙ্কে ছিলেন স্থানীয়রা। উত্তরাখণ্ডের মত জায়গায় ভূমিকম্প হলেই আতঙ্ক তৈরি হয়। এখন পর্যটনের মরশুম। এই সময় অনেকেই ঘুরতে যান। এদিন সাতসকালে মাটি কেঁপে ওঠার পরে ঘর বাজড়ি ছেড়ে সকলেই রাস্তায় বেরিয়ে আসেন। কারণ কম্পনের কারণে অনেক সময় বাড়ি ঘরে ফাটল দেখা দিতে পারে। এখনও পর্যন্ত প্রাণহানি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, খুব কম সময়ের স্থায়ীত্ব ছিল এই কম্পন। তাতেই সকলে ভয় পেয়ে গিয়েছিল। আতঙ্কে জেরে সকলেই রাস্তায় চলে আসেন। গত অক্টোবরে উত্তরকাশীর মাটি কেঁপে উঠেছিল। এই সকল এলাকায় মাঝে মধ্যেই কেঁপে ওঠে মাটি। প্রাকৃতিক দুর্যোগের পর দুর্যোগ উত্তরাখণ্ডে। বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকা। তারমধ্যেই ভূমিকম্পের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।  অগস্ট ও সেপ্টেম্বর মাসে মেঘ ভাঙা বৃষ্টি দেখা গিয়েছিল উত্তরাখণ্ডে। তার জেরে ধুয়ে মুছে গিয়েছিল বিস্তির্ণ এলাক। ধসের জেরে মৃত্যু হয়েছিল প্রায় ৪০ জনের। সেই আতঙ্কে এখনও তাজা। তার মধ্যে কম মাত্রায় হলেও ভূমিকম্প মানুষকে ভয় পাইয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

যাত্রী ভোগান্তির জের, কেন্দ্রের নির্দেশে চাকরি যাচ্ছে ইন্ডিগোর সিইও’র?

‘হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না’, ইঙ্গিত দিলেন জয়শঙ্কর

‘বাতিল বিমানের যাত্রীদের টিকিটের দাম ফেরত দিন’, ইন্ডিগোকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

জোটে সরকার চালালেও রাহুলের সঙ্গে ভিন্নমত ওমরের

‘সমস্ত পরিকল্পনা জলাঞ্জলি’, ইন্ডিগো বিভ্রাটে চোখে জল যাত্রীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ