ছেলের মঙ্গল কামনায় মুণ্ডন, তিরুপতিতে চুল দান করলেন পবন কল্যাণের স্ত্রী

ছেলের সুস্থতা কামনা করে তিরুমালা তিরুপতির পায়ে চুল দেওয়ার মানত করে ছিলেন পবন কল্যাণের স্ত্রী। অবশেষে ছেলে সুস্থ হতেই নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন আন্না লেঝনেভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই সিঙ্গাপুরে তাঁর স্কুল চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণের ছোট ছেলে মার্ক শঙ্কর সিঙ্গা। ৮ বছর বয়সী মার্ক শঙ্ক সিঙ্গাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। এই অগ্নিকাণ্ডে হাত ও মা পুড়ে যায় মার্ক শঙ্কর সিঙ্গা। বিষয়টি জনসেনা পার্টি একটি টুইট বার্তায় জানিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছিল যে, “সিঙ্গাপুরে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছোট ছেলে মার্ক শঙ্কর সিঙ্গাপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন। মার্ক শঙ্কর যে স্কুলে পড়াশোনা করছিলেন সেখানে আগুন লেগেছে। দুর্ঘটনায় তার হাত ও পা পুড়ে গিয়েছে। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টও হয়েছে তাঁর।

 

মার্ক শঙ্করকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।” এরপর ছেলে সুস্থ হয়ে উঠতেই তাঁকে নিয়ে হায়দরাবাদে ফেরেন পবন কল্যাণের স্ত্রী আন্না লেঝনেভা কোনিডালা। এবং ছেলের সুস্থতা কামনা করে তিরুমালা তিরুপতির পায়ে চুল দেওয়ার মানত করে ছিলেন পবন কল্যাণের স্ত্রী। অবশেষে ছেলে সুস্থ হতেই নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন আন্না লেঝনেভা। রবিবার (১৪ এপ্রিল) তিরুমালা তিরুপতি মন্দিরে গিয়েছিলেন অভিনেতার স্ত্রী। প্রতিজ্ঞা পূরণ করতে মাথা ন্যাড়া করেছেন এবং তা তিরুপতির চরণে উৎসর্গ করেছেন। ইতিমধ্যেই আন্নার ন্যাড়া হওয়ার একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্ট, ছেলের জীবনের চাইতে মায়ের চুল তুচ্ছ। তিরুপতি তাঁর মনোষ্কামনা শুনেছেন। এবং পবন কল্যাণের ছেলের জীবনের মৃত্যুর ঝুঁকি আর নেই। গত শনিবার সিঙ্গাপুরে চিকিৎসার পর, ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন পবন কল্যাণ এবং আন্না।

 

জানা গিয়েছিল, ছেলে নিরাপদে বাড়ি ফিরে আসার পরেই আন্না তাঁর মাথা ন্যাড়া করার প্রতিজ্ঞা করেছিলেন। এবং রবিবার তিনি তিরুপতি মন্দিরে গিয়ে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। সেখানে মুণ্ডন করেছেন এবং পরে বিশেষ পূজাও করেছেন। ঐতিহ্য মেনে, আন্না পদ্মাবতী কল্যাণ কট্টায় তাঁর চুল উৎসর্গ করেছেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে জনসেনা পার্টির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘যেহেতু আন্না ধর্মানুসারে একজন রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান, তাই তাঁকে মুণ্ডনের আগে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পাদনের জন্যে মন্দির কর্তৃপক্ষের উপস্থিতিতে গায়ত্রী সদনে ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হয়েছিল, যেখানে ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি তার বিশ্বাস ঘোষণা করতে হয়েছিল।’ মার্ক শঙ্করের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার