Electoral Bonds নিয়ে SIT তদন্তের আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি ২২ জুলাই

Electoral Bonds নিয়ে এবার সুপ্রিম নজরদারিতে SIT’র মাধ্যমে তদন্তের আর্জি জমা পড়ল সুপ্রিম কোর্টে। মামলার শুনানি হবে ২২ জুলাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের বহু বিতর্কিত Electoral Bonds নিয়ে এবার সুপ্রিম নজরদারিতে SIT’র মাধ্যমে তদন্তের আর্জি জমা পড়ল সুপ্রিম কোর্টে(Supreme Court)। সেই মামলা গ্রহণও করেছে দেশের শীর্ষ আদালত। সেই মামলার শুনানি হবে আগামী ২২ জুলাই। এই মামলাটি আরও দুটি একই বিষয়ের জনস্বার্থ মামলার সঙ্গেই ২২ তারিখ শুনানি হবে বলে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে। গত ফেব্রুয়ারিতে Electoral Bonds প্রকল্পকে ‘অসাংবিধানিক’ অ্যাখ্যা দিয়ে খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে বন্ড কেনাবেচা সংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে State Bank of India ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সেই সময় Electoral Bonds সংক্রান্ত যে তথ্য সামনে এসেছিল তাতে সেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই সুবিধে পাওয়ার জন্য বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। মূলত তিন ধরনের লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছিল সেই সময়ে। Electoral Bonds নিয়ে নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছিল তাতে দেখা গিয়েছিল কিছু শেল কোম্পানি আর কিছু লোকসানে চলা সংস্থা এই সব Electoral Bonds কিনে বেশ কিছু রাজনৈতিক দলকে মোটা অঙ্কের টাকা দিয়েছে। এখন সুপ্রিম কোর্টে যে নয়া মামলা দায়ের হয়েছে সেখানে এই টাকা ফেরত চাওয়ার আর্জিও জানানো হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। সেই সঙ্গে ওই বন্ড বাতিল হওয়া উচিত বলেও জানিয়ে দেয়।

রায় দিতে গিয়ে শীর্ষ আদালত বলেছিল, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। একই সঙ্গে ভারতীয় স্টেট ব্যাঙ্ককে (এসবিআই) এই ধরনের বন্ড বিক্রির নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। ৬ মার্চের মধ্যেই এসবিআইকে নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিয়ে আগামী ১৩ মার্চের মধ্যে অনুদান সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দেয়  পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩