বিরল ঘটনা, কেরলের বিশেষভাবে সক্ষমকে সেন্টহুড পোপ ফ্রান্সিসের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কেরলের বিশেষভাবে সক্ষম দেবশাহায়ম পেলেন সন্ত উপাধি। তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করেন পোপ ফ্রান্সিস। রবিবার ভাটিকান সিটিতে এই উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।দেবশাহায়াম প্রথম বিশেষভাবে সক্ষম ভারতীয়, যাকে ভাটিকান দিল সেন্টহুড।
কে এই দেবশাহায়ম? তার জন্ম কেরলের একটি হিন্দু পরিবারে। বড় হওয়ার পর কেরলে জাত-পাতের বিরুদ্ধে লডা়ই শুরু করেন। যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় ত্রিবাঙ্কুর মহারাজার শাসন চলছে। অভিযোগ, তার এই লডা়ই হিন্দু কট্টরপন্থীরা মেনে নিতে পারেনি। দেবশাহায়মকে তারা খুন করে মাটিতে পুঁতে দেয়।
কেরলের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরেই দেবশাহায়মকে সন্ত উপাধিতে ভূষিত করার দাবি তোলেন। তারা কেরলের আর্চবিশপের সঙ্গে দেখাও করেন। তাঁর দফতরের তরফ থেকে ভাটিকানের কাছে প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়। ২০১২ সালে ভাটিকান তাঁকে সেন্টহুড দেওয়ার ব্যাপারে মনস্থির করে।
জানা গিয়েছে, এই সন্ত উপাধি প্রাপ্তির পিছনে রয়েছে একটি অলৌকিক ঘটনা। রোগাক্রান্ত এক মহিলার জরায়ু নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা জানিয়ে দেন, মহিলা কোনওভাবেই সন্তানধারণ করতে পারবে না। মহিলা দেখা করেন দেবশাহায়মের সঙ্গে। তাঁর আশীর্বাদে পরবর্তীকালে মহিলা সন্তানধারণে সক্ষম হন। ভাটিকান এই অলৌকিক ঘটনাকে স্বীকৃতি দিয়েছে। ভাটিকানের তরফ থেকে কেরলের আর্চ বিশপকে জানিয়ে দেওয়া হয়েছে। এই খবরে কেরলে খুশির হাওয়া। এর থেকেও যেটা আরও বেশি করে উল্লেখ করার মতো, তা হল বিশেষভাবে সক্ষম হিসেবে দেবশাহায়মকে প্রথম সেন্টহুড দিল ভাটিকান সিটি।

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের