আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেনার দুই মুখ সোফিয়া কুরেশি ও ভ্যোমিকা সিংহের ‘এক্স’ অ্যাকাউন্ট নিয়ে বড় তথ্য জানাল PIB

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনা। পরর দিন বুধবার (৭ মে) সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে বিস্তারিত তথ্য জানাতে দেশবাসীর সামনে হাজির হয়েছিলেন সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ভ্যোমিকা সিংহ। বিদেশ সচিব তথা দুঁদে কূটনীতিবিদ বিক্রম মিশ্রির পাশে দুই সাহসিনী কন্যাকে দেখে অবাক হয়েছিলেন ১৪০ কোটি ভারতবাসী।

ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে যখন একের পর এক অজানা তথ্য সাংবাদিকদের সানে হাজির করেছিলেন দুই বীরঙ্গনা, তখন মুগ্ধ হয়ে শুনছিলেন গোটা দেশবাসী। প্রথম সাংবাদিক সম্মেলনেই দুজনে বাজিমাত করেছিলেন। তার পর গত চার দিন ধরে ভারতীয় সেনার জয়গাঁথা ও পাকিস্তান সেনার কাপুরুষতার কথা তুলে ধরছেন দুই উর্দিধারী ললনা। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছেন দুজনে।

সমাজমধ্যমে দুজনের সম্পর্কে জানতে শুরু হয়েছে খোঁজাখুঁজি। ইতিমধ্যেই দুজনের অতীত জীবন, পারিবারিক জীবন নিয়ে একাধিক গল্প সংবাদমাধমে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে, সংবাদমাধ্যম জুড়ে ছড়িয়ে  ছিল দুজনের সম্পর্কে অনেক অজানা তথ্য । হাত গিয়ে বসে থাকনি নেটা নাগরিকরাও। ফলস্বরূপ দুজনের ‘এক্স’ অ্যাকাউন্টের ঠিকানা ভাইরাল হয়েছে। কিন্তু শনিবার (১০ মে) পিআইবি’র ফ্যাক্ট চেকের তরফে সোফিয়া কুরেশি ও ভ্যোমিকা সিংহের ‘এক্স’ অ্যাকাউন্ট সংক্রান্ত ছবি পো্স্ট করে জানানো হয়েছে, ‘না, দুজনের এই অ্যাকাউন্ট মিথ্যা। উইং কমান্ডার ভ্যোমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশির কোনও অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডল নেই।’

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ