এয়ার শো ভিডিও স্ক্রল করতে গিয়ে ছেলের মৃত্যুর খবর পান পাইলটের বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ে এয়ার শো চলাকালীন বিমান প্রদর্শনীর সময় শুক্রবার ভেঙে পড়েছিল ভারতীয় বিমান বাহিনীর একটি তেজস LCA Mk-1A যুদ্ধবিমান। বিধ্বস্ব হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এই  দুর্ঘটনায় নিহত হয়েছেন উইং কমান্ডার নমাংশ সিয়াল। তাঁর মৃত্যুর খবর ইউটিউব থেকে জানতে পারেন তাঁর বাবা। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার চিলেন পাইলট সিয়াল। দুবাই এয়ার শোতে যুদ্ধবিমানটি ওড়ানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। দুবাই ট্র্যাজেডিতে পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারতীয় বায়ু সেনা।

হিমাচল প্রদেশের কাংড়া জেলার অবসরপ্রাপ্ত স্কুল প্রিন্সিপাল জগন্নাথ সিয়াল জানতেন তো না ছেলে আর ফিরবেন না। এয়ার শো দেখার জন্য তিনি ইউটিউব স্ক্রল করছিলেন। তখনই তিনি দুর্ঘটনার খবর পান বলে দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। নমাংশ নিজেই বাবাকে বলেছিলেন ইউটিউবে তাঁর পারফরম্যান্স দেখতে।

তৎক্ষণাৎ তিনি ফোন করেন নমাংশের স্ত্রী। মৃত পাইলটের স্ত্রী নিজেও একজন উইং কমান্ডার। এর কিছুক্ষণ পর বায়ুসেনার কয়েকজন আধিকারিক তাঁদের বাড়িতে আসেন। তখনই সিয়াল বুঝতে পারেন যে তার ছেলের সঙ্গে খারাপ কিছু ঘটেছে। নমাংশ সিয়ালের মৃতদেহ কখন ভারতে ফিরিয়ে আনা হবে সে সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে দিন দুয়েক সময় লাগতে পারে।

নমাংশের লেখাপড়া হিমাচল প্রদেশের আর্মি পাবলিক স্কুল এবং সৈনিক স্কুলে। ২০০৯ সালে তিনি এনডিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছিলেন। ৩৪ বছর বয়সী পাইলটের মৃত্যু পরিবারকে সম্পূর্ণ চুরমার করে দিয়েছে। ছেলের মৃত্যুতে বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা। ৬ বছরের মেয়ে ভাবতেই পারছে না বাবা আর ফিরবে না। গ্রামের ছেলের মৃত্যুতে কাংড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

তেজসের শুক্রবারের দুর্ঘটনা এযাবৎকালের রেকর্ড করা দ্বিতীয় LCA Mk-1A’তে হওয়া দুর্ঘটনা। ২০২৪ সালের ১২ মার্চ রাজস্থানের জয়সলমীরের কাছে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেটিও ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতে স্বনির্ভরতা প্রদর্শনকারী ত্রি-সেনা মহড়ায় অংশ নিয়েছিল। আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই সেদিন ভেঙে পড়েছিল তেজস। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন পাইলট।

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের