জওহরলাল নেহরুর ১২ বছরের জেলবন্দি জীবনের কথা তুলে মোদিকে নিশানা প্রিয়াঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুযোগ পেলেই দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুকে নিশানা করাকে বদাভ্যাস রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোমবারও (৮ ডিসেম্বর) তার ব্যতিক্রম ঘটেনি। বঙ্কিম চন্দ্রের বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে লোকসভায় আয়োজিত আলোচনাসভায় ভাষণ দিতে গিয়ে এদিন দেশের প্রথম প্রধানমন্ত্রীকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিশানা করেছিলেন মোদি। বিতর্কে অংশ নিতে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়তে গিয়ে জহরলালের ১২ বছরের জেল জীবনের প্রসঙ্গ উত্থাপন করেছেন প্রিয়াঙ্কা গান্ধি। শুধু তাই নয়, মোদিকে খোঁচাও দিয়েছেন। যদিও ওই কটাক্ষ মোদির গায়ে বিঁধেছে কিনা, তা জানা যায়নি।

এদিন লোকসভায় আলোচনায় অংশ নিতে গিয়ে মোদিকে খোঁচা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আপনি ১২ বছর প্রধানমন্ত্রী হিসেবে কাটিয়েছেন। জওহরলাল নেহেরু এই দেশের স্বাধীনতার জন্য প্রায় একই সময় জেলে কাটিয়েছিলেন। এরপর তিনি ১৭ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আপনারা তাঁর অনেক সমালোচনা করেন, কিন্তু তিনি যদি ইসরো  (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) শুরু না করতেন, তাহলে মঙ্গলযান হত না। তিনি যদি ডিআরডিও  শুরু না করতেন, তাহলে তেজস থাকত না। তিনি যদি আইআইটি এবং আইআইএম শুরু না করতেন, তাহলে আমরা তথ্যপ্রযুক্তিতে এগিয়ে থাকতাম না। তিনি যদি এইমস শুরু না করতেন, তাহলে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততাম না।’পণ্ডিত জওহরলাল নেহেরু দেশের জন্য বেঁচে ছিলেন এবং দেশের সেবা করে মারা গিয়েছেন।’মোদির উদ্দেশ্যে ওয়ানাডের সাংসদ বলেন, ‘আপনি জহওরলাল নেহরুরু সমালোচনার জন্য ৯৯৯ হোক বা ৯,৯৯৯, একটি তালিকা তৈরি করুন। তারপর আমরা একটি সময় নির্ধারণ করতে পারি, ঠিক যেমন আমরা বন্দে মাতরম নিয়ে ১০ ঘন্টা বিতর্ক করছি। আপনি যতক্ষণ চান আমরা এটি নিয়ে বিতর্ক করতে প্রস্তুত। কিন্তু আসুন আমরা এই সংসদের মূল্যবান সময়কে সেই কাজের জন্য ব্যবহার করি যার জন্য মানুষ আমাদের নির্বাচিত করেছে।’

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা