‘অমৃতের সন্ধানে’ ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন ‘পূণ্য লোভাতুর’ মোদি

যাই হোক, এমন পরিস্থিতির মধ্যেই এবার মহাকুম্ভে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী মোদি। ইতিমধ্যেই পবিত্র সঙ্গমে ডুব দিয়েছেন মোদি। মা গঙ্গার পুজো করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অমৃতের সন্ধানে’ মহাকুম্ভে পৌঁছলেন ‘পূণ্য লোভাতুর’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেলা শুরু হওয়ার ১৫ দিনের মধ্যে প্রথম মহাকুম্ভে পাড়ি দিলেন মোদি। এ বছর শুরু থেকেই শিরোনামে রয়েছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যেই পদপিষ্টের ঘটনায় রক্তস্নাত মহাকুম্ভ মেলা। নিরাপত্তা আটঁসাটঁ হলেও লাগামছাড়া ভিড়ে প্রতিটি ‘শাহি স্নানে’ রীতিমতো মৃত্যু মিছিল পড়ে গিয়েছে। যাতে কিনা যোগী প্রশাসনের বিরুদ্ধে অনেক বিতর্ক উঠেছে। যাই হোক, এমন পরিস্থিতির মধ্যেই এবার মহাকুম্ভে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী মোদি। ইতিমধ্যেই পবিত্র সঙ্গমে ডুব দিয়েছেন মোদি। মা গঙ্গার পুজো করেছেন। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। এদিন প্রধানমন্ত্রীর প্রয়াগরাজ সফরের জন্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তবে মোদির এই সফর সংক্ষিপ্ত, প্রায় এক ঘন্টা তিনি মহাকুম্ভে থাকবেন।

সূত্রের খবর, মোদির সঙ্গে মহাকুম্ভে উপস্থিত হয়েছেন উত্তরপ্রদেশের বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, যার মধ্যে রয়েছেন উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক। মোদির জন্যে ছিল রাজকীয় ব্যবস্থা, এদিন সকালে প্রধানমন্ত্রী প্রয়াগরাজ বিমানবন্দরে নেমে সেখান থেকে সেনা বিমানবাহিনীর হেলিকপ্টারে করে আরাইলের DPS হেলিপ্যাডে পৌঁছন। এরপর তাঁকে স্বাগত জানান যোগী। এরপর তিনি আরিয়াল ঘাট থেকে নৌকো করে মহাকুম্ভে পৌঁছন। সেখানে মহাকুম্ভ পরিদর্শন করে সকাল ১১ টার দিকে ত্রিবেণী সঙ্গমে অমৃতের সন্ধানে ডুব দেন মোদি।

এরপর তিনি সকাল ১১:৪৫ মিনিট নাগাদ তিনি নৌকো করে প্রথমে আরাইল ঘাটে ফিরবেন, এরের প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছবেন। এরপর পুণ্য লোভী প্রধানমন্ত্রী মোদি ১২:৩০ মিনিট নাগাদ ভারতীয় বিমান বাহিনীর বিমানে শহর ত্যাগ করবেন। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ হল বিশ্বের সর্ববৃহৎ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ, যেখানে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তরা ভিড় জমিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যেই এই মেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অনেক রাজনীতিবিদ এই মহা উৎসবে অংশ নিয়েছেন। স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস, কোল্ডপ্লে গায়ক ক্রিস মার্টিন এবং হলিউড অভিনেতা ডাকোটা জনসনের মতো বিশ্বজুড়ে একাধিক তারকারাও মহাকুম্ভ পরিদর্শন করেছেন। এদিকে মহাকুম্ভ মেলা্র ১৫ দিনের মধ্যে প্রানহানির ঘটনা ঘটেছে প্রচুর। আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শতাধিক।

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫