রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: অতি গভীর নিম্নচাপ সরে গেলেও রেহাই নেই। আপাতত রবি সকালে রোদ থাকলেও বেলা গড়ালে ধেয়ে আসবে দুর্যোগ। আজ, রবিবার ছুটির দিনে দক্ষিণবঙ্গের আট জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, রবিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে স্থানীয়ভাবে মেঘ জমলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শহরেও।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজস্থানের জয়সেলমেড় থেকে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি মৌসুমি অক্ষরেখা। যা সক্রিয় অবস্থাতে রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। যা ছুটে যাচ্ছে পাহাড়ের দিকে। তার প্রভাবেই আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

আরও পডুন: চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

কলকাতা বাদে দক্ষিণবঙ্গের আটটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েথে এদিন। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামিকাল সোমবার থেকে ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় বাড়বে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ