‘ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ধ্বংস ডেকে এনেছে সন্ত্রাসীরা’: প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: অপারেশন সিঁদুরের পর দেশ জুড়ে জনসভা করছেন নরেন্দ্র মোদি। রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহারের পর শনিবার তিনি গিয়েছেন মধ্যপ্রদেশে। শনিবার ভোপালে বক্তৃতা দেওয়ার সময় নারীশক্তির জয়গান শোনা গেল প্রধানমন্ত্রীর কণ্ঠে। এদিন তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, পাকিস্তানের সন্ত্রাসীরা ভারতের ‘নারীশক্তি’কে চ্যালেঞ্জ করে নিজেদের ধ্বংস ডেকে নিজেরাই ডেকে এনেছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে ‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল অভিযান।

ভোপালে মঞ্চে দাঁড়িয়ে মোদি বলেন, “পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা কেবল রক্তপাত ঘটায়নি, তারা আমাদের সংস্কৃতির ওপরেও আক্রমণ চালিয়েছে। ওরা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছে। সন্ত্রাসীরা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জ সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের জন্য ধ্বংসে পরিণত হয়েছে।” রানি অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকীতে ভোপালে গিয়েছেন প্রধানমন্ত্রী। অংশ নিয়েছেন মহিলা সশক্তিকরণ মহা সম্মেলনে।

২২শে এপ্রিল লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে ২৫ জন পুরুষ পর্যটক এবং এক স্থানীয় পনিচালককে হত্যা করে। পর্যটকদের হত্যা করা হয়েছিল শুধু তাঁরা হিন্দু বলে। পনিচালক পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত হন। পর্যটকদের সঙ্গে থাকা স্ত্রী, কন্যাদের উদ্দেশ্যে সন্ত্রাসীদের বার্তা ছিল, ‘মোদিকে বল’। পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ৭ মে গভীর রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এই নামটি স্বামীহারাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুর অভিযান পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে। একশোরও বেশি জঙ্গি নিহত হয়।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের শত শত কিলোমিটার ভেতরে ঢুকে সন্ত্রাসী শিবিরগুলি ধ্বংস করা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ইতিহাসে অপারেশন সিঁদুর সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল অভিযান।” সেই সঙ্গে পাকিস্তানকে তাঁর হুমকি, “ভবিষ্যতে যদি ভারতে আবার আক্রমণ করা হয়, তাহলে সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষক উভয়কেই এর জন্য চরম মূল্য দিতে হবে। অপারেশন সিঁদুর স্পষ্টভাবে ঘোষণা করেছে যে সন্ত্রাসবাদের মাধ্যমে ছায়া যুদ্ধ আর সহ্য করা হবে না। এখন, আমরা ওদের ঘরের ভেতরে ঢুকে আক্রমণ করব। যে সন্ত্রাসীদের সাহায্য করবে তাকে চরম মূল্য দিতে হবে।”

অপারেশন সিঁদুরের বদলা নিতে ৭ মে থেকে পাকিস্তান ক্রমাগত গোলাবর্ষণ শুরু করে। সেই সময় সহকারী কমান্ড্যান্ট নেহা ভান্ডারির ​​নেতৃত্বে একটি সম্পূর্ণ মহিলা বিএসএফ দল আখনুরের সীমান্তবর্তী পোস্টগুলিকে তিন দিন ধরে রক্ষা করেছিলেন। শনিবার প্রধানমন্ত্রী কণ্ঠে শোনা গিয়েছে তাঁদের প্রশংসাও। নরেন্দ্র মোদির কথায়, “আজ বিশ্ব প্রতিরক্ষায় ভারতের কন্যাদের শক্তি দেখেছে। আমাদের বিএসএফ কন্যারা আমাদের সীমান্ত রক্ষা করে অপারেশন সিঁদুরের সময় পাক আক্রমণের উপযুক্ত জবাব দিয়েছিলেন।”

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের