পটনা বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ বৈভবের সঙ্গে দেখা মোদির, কী কথা হল দুজনের?

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহার সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পটনা বিমানবন্দরে দেখা করলেন ভারতীয় দলের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী এবং তাঁর পরিবারের সঙ্গে। চলতি বছরের আইপিএল মরসুমে অসাধারণ পারফরম্যান্স দিচ্ছেন বৈভব। তারপর থেকে সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মুখে তাঁর নাম। সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই ক্রিকেটারের।

নরেন্দ্র মোদি নিজেই X হ্যান্ডেলে এই সংক্রান্ত তথ্য দিয়েছেন। লিখেছেন, “পটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা হয়েছে। তাঁর ক্রিকেট দক্ষতা সারা দেশে প্রশংশিত হচ্ছে। বৈভবের ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমার শুভকামনা রইল।” বৈভব প্রধানমন্ত্রীর মোদির পা ছুঁয়ে আশীর্বাদও নেন।

১৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান বৈভব ২৮ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রান করেছিলেন। এর মধ্যে ছিল ১১ টি ছয়, ৭টি চার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয় বৈভবের। প্রথম ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছিলেন তিনি। আইপিএলে বৈভবের যাত্রা মোটেই সহজ ছিল না। ছেলেকে ক্রিকেট খেলানোর জন্য বৈভবের বাবা বিক্রি করে দিয়েছিলেন জমি। অনেকে তাঁর বয়স নিয়েও প্রশ্ন তুলেছিল। কিন্তু সে’সবকে আমল না দিয়ে নিজের সেরাটা খেলে গিয়েছেন বৈভব।

২০২৪ সালে জেদ্দাতে অনুষ্ঠিত আইপিএল মেগা নিলামে বৈভব ছিলেন অবাক করা খেলোয়াড়। ১৩ বছর বয়সী এই ক্রিকেটারকে ১.১ কোটি টাকায় কিনে নেয় রাজস্থান রয়্যালস। ২০১১ সালের ২৭শে মার্চ বিহারে জন্মগ্রহণকারী বৈভব নিলামে বিক্রয় হওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। তারপর থেকেই বিতর্ক শুরু হয়ে যায়। বৈভবের বাবা সমস্ত সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছিলেন।

 

তিনি বলেছিলেন যে তিনি কাউকে ভয় পান না। বৈভব সম্পর্কে যা কিছু তথ্য দেওয়া হয়েছে তা সঠিক। সমস্তিপুর থেকে ১৫ কিলোমিটার দূরে মোতিপুর গ্রামে চাষযোগ্য জমি বিক্রি করে দিয়েছিলেন বৈভবের বাবা সঞ্জীব। আট বছর বয়সে কঠোর পরিশ্রম করে ক্রিকেট খেলে  জেলার অনূর্ধ্ব-১৬ ট্রায়ালে সাফল্য পেয়েছিলেন বৈভব। ছেলের বয়স সম্পর্কে বলতে গিয়ে বৈভবের বাবা বলেছিলেন, সাড়ে আট বছর বয়সে বৈভবের হাড় পরীক্ষা করেছিল বিসিসিআই। তাই বয়স নিয়ে তিনি কোনও তথ্য লুকাননি এবং সে বিষয়ে বলতে ভয়ও পান না।

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান