আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্ভবত আগামী শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সূত্র মারফত এই খবরই জানা গিয়েছে। এবারে বিজেপিকে শরিক দলের সঙ্গে আলোচনা করেই সরকার চালাতে হবে।

মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুধবার পদত্যাগপত্র জমা  গত মন্ত্রিসভার সদস্যরা তাঁদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২৪০টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। সরকার গঠন করতে গেলে বিজেপিকে শরিক দলের সাহায্য প্রয়োজন। এই পরিস্থিতিতে আগামী শনিবার প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। এদিনই এনডিএ-এর তরফে জোট শরিকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এবারে এনডিএ শরিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে তেলুগু দেশম পার্টি ও জেডিইউ। এই দুটি দলের মোট ২৮টি আসন রয়েছে। পরবর্তী কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই দুটি দলের সদস্যরা যে বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। এই দুটি শরিক দল ছাড়াও আরও অনেক ছোট ছোট দল রয়েছে যাদের স্থান কেন্দ্রীয় মন্ত্রিসভায় হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কারা জায়গা করে নেবেন, এখন সেটাই দেখার।

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী