আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২১-২৩ সেপ্টেম্বর মার্কিন সফরে যাচ্ছেন মোদি, যোগ দেবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দেওয়ার পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার বিদেশ মন্ত্রকের ততরফে এ কথা জানানো হয়েছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির কোনও বৈঠক হবে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়্যারে চতুর্থ কোয়াড সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরের দিন ২২ সেপ্টেম্বরে নিউইয়র্কে মার্কিন মুলুকে বসবাসকারী অনাবাসী ভারতীয়দের এক সমাবেশে যোগ দেবেন মোদি। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একাধিক বহুজাতিক সংস্থার সিইও’দের সঙ্গে বৈঠক করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বায়ো টেকনোলজি সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন। পরের দিন ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দেবেন। তবে আসন্ন সফরে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাদা করে কোনও বৈঠকে বসছেন না প্রধানমন্ত্রী।

সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটেছে। সেনা বিদ্রোহের মুখে পড়ে দেশ ত্যাগ করতে হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ঢাকা থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার প্রধান মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও তাতে সাড়ড়া দেননি মোদি।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ