৫ বছর বিনামূল্যে রেশন-সহ একাধিক প্রতিশ্রুতি, নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি সপ্তাহেই শুরু প্রথম দফায় লোকসভা নির্বাচন। তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রস্তুতি তুঙ্গে। এই আবহে রবিবার সকালে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে  ‘Sankalp Patra’। যেখানে জোর দেওয়া হয়েছে ‘মোদির গ্যারেন্টির’ ওপর।রবিবার  দলীয়  ইস্তেহার প্রকাশের  দিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এদিন প্রধানমন্ত্রী বলেন, ইস্তেহারে ভারতের চারটি স্তম্ভের ওপর আলোকপাত করা হয়েছে। সেগুলি হল নারী শক্তি, যুবশক্তি, কৃষক ও দরিদ্র।

 আসন্ন নির্বাচনে ইস্তেহারের কোন কোন বিষয়ের ওপর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ? ‘মোদী কি গ্যারান্টি ২০২৪’ ট্যাগলাইন সহ ইস্তেহারে ৭০ ঊর্ধ্ব সমস্ত নাগরিককে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। সেখানে সকলেই পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। এই নিয়ে প্রধানমন্ত্রী বলেন,” প্রবীণদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো, তারা কীভাবে তাদের অসুস্থতার চিকিৎসা করবে। মধ্যবিত্তের কাছে এই উদ্বেগ আরও মারাত্মক। বিজেপি এখন ‘সংকল্প’ নিয়েছে যে ৭৫ বছরের ঊর্ধ্বে প্রত্যেক ব্যক্তিকে আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আনা হবে।“ এছাড়াও ২০৩৬ সালে ভারতের অলিম্পিক বিড, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, ‘এক দেশ এক নির্বাচন’ এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আইন প্রণয়নের বিষয় নিয়েও উল্লেখ রয়েছে ইস্তেহারে।

পাশাপাশি রেশন নিয়েও বড় প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার। ইস্তেহারে  ৮০ কোটি মানুষকে আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন, জল, গ্যাস সংযোগ ও বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপি মুদ্রা ঋণের সীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে বিজেপির ২৭ সদস্যের ইস্তাহার কমিটির নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ইস্তেহার  নিয়ে আলোচনার জন্য দুবার বৈঠক হয়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে