এই মুহূর্তে

এনডিএ সাংসদদের বিশেষ নৈশভোজ মোদির, বিলাসবহুল খানাপিনার মেনুতে কী ছিল?‌

নিজস্ব প্রতিনিধি:‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের বাসভবনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সাংসদদের জন্য একটি বিশেষভাবে তৈরি করা নিরামিষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল। এই নৈশভোজটি একটি ঘরোয়া সমাবেশে করা হয়েছিল। বিহার বিধানসভা নির্বাচনে তাদের দুর্দান্ত সাফল্যের উদযাপন উপলক্ষ্যেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই নৈশভোজের মেনুতে কী কী ছিল?‌ সেটাই এখন চর্চিত বিষয় হয়ে উঠেছে। আঞ্চলিক স্বাদ, মরসুমি সবজি এবং বাজরা–ভিত্তিক খাবারের উপর ভিত্তি করে তৈরি হয় বিলাসবহুল নৈশভোজের মেনু।

এদিকে এই বিলাসবহুল নৈশভোজ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কিন্তু মেনুর শুরুতে ছিল পানীয়। নৈশভোজ শুরু হয় সতেজ পানীয় দিয়ে। এই পানীয়র মধ্যে ছিল আদা দেওয়া কমলার রস এবং বেদানার রস। তারপর অতিথিদের পরিবেশন করা হয় সবজ বাদাম শোরবা, যা মরসুমি সবজি, বাদাম এবং হালকা মশলার একটি উষ্ণ মিশ্রণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যে নিরামিষ মেনু নজর কেড়েছিল, তেমনই এবার আলোচনায় উঠে এসেছে এনডিএ’‌র নৈশভোজের বাহারি পদ। নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‌এনডিএ পরিবার মানেই উন্নয়ন, সুশাসন ও আঞ্চলিক আকাঙ্ক্ষার সম্মেলন। আগামী দিনেও দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করব।’‌

অন্যদিকে নৈশভোজের মেনুতে ছিল নানা ধরনের অ্যাপেটাইজার এবং প্রধান খাবার। যা ভারতের বৈচিত্র্যময় নিরামিষ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। প্রত্যেকটি পদ স্থানীয় উপকরণ এবং ঐতিহ্যবাহী রান্নার শৈলিকে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছিল। কী কী ছিল নৈশভোজের মেনুতে? নৈশভোজে ভাতের পদে ছিল কালে মোতি চিলগোজা পোলাও, যা বাসমতী চাল, কালো ছোলা এবং ভাজা পাইন নাট দিয়ে তৈরি। তার সঙ্গে নানা ধরনের ভারতীয় রুটি পরিবেশন করা হয়, যার মধ্যে ছিল রুটি, মিসসি রুটি, নান এবং তাওয়া লাচ্ছা পরোটা। মিষ্টির বিভাগে ছিল, বেকড পিস্তা ল্যাংচা, যা ছানা ও খোয়া দিয়ে তৈরি একটি মিষ্টি এবং আদা প্রথমন, যা চালের ফ্লেক্স, পাম গুড় এবং নারকেলের দুধ দিয়ে তৈরি কেরলের একটি ঐতিহ্যবাহী মিষ্টি। তাজা কাটা ফল এবং কাহওয়া দিয়ে উষ্ণতার সঙ্গে নৈশভোজ শেষ হয়।

আর কী জানা যাচ্ছে?‌ এই নৈশভোজের পূর্ণাঙ্গ মেনুতে যা ছিল—আদা দিয়ে কমলালেবুর রস, ডালিমের রস, সব্জ বাদাম শোরবা, কাকুম মটর আখরোট শামি (ফক্সটেল মিলেট, মটর, আখরোট দিয়ে তৈরি), কোথিম্বির বড়া, গোঙ্গুরা পনির, খুবানি মালাই কোফতা, গাজর–মেথি–মটর ভাজা, ভিণ্ডি সাম্ভারিয়া (তিল–চিনেবাদাম–গুড় মিশিয়ে তৈরি), পালাকুরা পাপ্পু (অন্ধ্রপ্রদেশের স্টাইলে পালং–ডাল টেম্পারিং), কালে মোতি চিলগোজা পুলাও, রুটি, মিসি রুটি, নান, লাচ্ছা পরোটা, ডেজার্টে ছিল—বেকড পিস্তা ল্যাংচা, আদা প্রদামান, তাজা ফল, শেষে কাশ্মীরি কাহওয়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘোড়া কেনাবেচার ভয়! দলের কাউন্সিলরদের পাঁচতারা হোটেলে নজরবন্দি বানালেন শিন্ডে

‘রেশন কার্ড থাকলেই মাসে মিলবে ২,০০০ টাকা, বিনে ভাড়ায় চড়া যাবে বাসে’, নির্বাচনী প্রতিশ্রুতি জয়ার দলের

‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

গ্রাহকদের জোর ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক, বিনা পয়সায় আর মিলবে না এই পরিষেবা

মৃত্যুপুরী ইরান থেকে দিল্লি ফিরে ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ভারতীয়রা

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ