Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এই ঘটনা থেকে শেখার আছে, দোষীদের শাস্তি হবে’ বালেশ্বরে দাঁড়িয়ে বললেন মোদি

সাধারণ মানুষ উদ্ধারকাজে যেভাবে হাত লাগিয়েছেন, লাইন দিয়ে রক্তদান করেছেন সে প্রসঙ্গ উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন ওড়িশার মানুষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে শনিবার বালেশ্বরে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ঘটনাস্থলও পরিদর্শন করেন তিনি। পরিস্থিতি পর্যালোচনা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, প্রধানমন্ত্রী বলেন দোষীদের শাস্তি হবে।

হাসপাতালে পরিদর্শনের পর প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘এটি একটি বেদনাদায়ক ঘটনা। আহতদের চিকিৎসায় সরকার কোনো খামতি রাখবে না। এটি একটি গুরুতর ঘটনা, এবং প্রতিটি কোণ থেকে তদন্তের জন্য নির্দেশ জারি করা হয়েছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। রেলওয়ে ট্র্যাক পুনরুদ্ধারের জন্য কাজ করছে। আমি আহতদের সাথে দেখা করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পরিজন হারিয়েছেন তারা আর ফিরে আসবে না। কিন্তু সরকার তাদের সঙ্গে আছে।’ পাশাপাশি ওড়িশা সরকার ও প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করেছেন মোদি। একইসঙ্গে সাধারণ মানুষ উদ্ধারকাজে যেভাবে হাত লাগিয়েছেন, লাইন দিয়ে রক্তদান করেছেন সে প্রসঙ্গ উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন ওড়িশার মানুষকে। নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, আমরা এই ঘটনা থেকে অনেক কিছু শিখব, নাগরিকদের সুরক্ষা প্রাপ্তিকে এগিয়ে নিয়ে যাব। ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী