দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বন্ধু ট্রাম্পের জন্য উদ্বিগ্ন’, প্রাক্তন প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনায় নিন্দা মোদির

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুকবাজের হামলা হয়। এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং আমার বন্ধু ট্রাম্পের উপর গুলি চলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।  ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনও স্থান নেই। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।’ শুধু তাই নয় এই বন্দুকবাজের হামলায় নিহতদের পরিবারকে জানাই সমবেদনা।

অন্যদিকে এই ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা জানান, ‘গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও স্থান নেই। এখনও পর্যন্ত স্পষ্টভাবে সমস্ত তথ্য না এলেও এটুকু জেনে নিশ্চিত, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঘাত গুরুতর নয়। এই সময়টা আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত রাজনীতির প্রতি শ্রদ্ধা রাখার।‘

উল্লেখ্য শনিবার পেনসিলভেনিয়ায় প্রচারে সভা করছিলেন ট্রাম্প। আর সেখানেই তাঁকে লক্ষ্য করে চলে গুলি। তবে স্বস্তির বিষয় সেই গুলি কান ঘেঁষে চলে গিয়েছ ।  এই ঘটনায় জখম হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট।  বলা বাহুল্য, আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের আগেই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী  ট্রাম্পের ওপর এই হামলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা।    

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ