দিল্লিতে প্রবল বৃষ্টি, দশেরা উপলক্ষে ‘রাবণ দহন’ কর্মসূচি বাতিল মোদি-সোনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি,  নয়াদিল্লি: দশেরার দিনেই ‘অসুর’ হয়ে আবির্ভূত হল হতচ্ছাড়া বৃষ্টি। বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানী দিল্লি সহ সংলগ্ন এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। একাধিক জায়গায় বৃষ্টির ফলে ভেঙে পড়েছে লঙ্কাধিপতি রাবণের মূর্তি। কোথাও ভেঙে পড়েছে তোরণ। সবমিলিয়ে বিপর্যস্ত রাজধানী। প্রবল বৃষ্টির কারণেই অন্যান্য বছরের মতো এবার আর রাবণ দহন অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর কর্মসূচি বাতিল করেছেন। বৃষ্টির কারণে ‘রাবণ দহন’ অনুষ্ঠানে যোগদান বাতিল করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিও। যদিও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকেল্লায় রাবণ দহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবরাত্রির শেষে এদিন দেশজুড়ে পালিত হচ্ছে বিজয়া দশমী বা দশেরা। দেশের বিভিন্ন প্রান্তে দশেরা উপলক্ষে লঙ্কাধিপতি রাবণের কুশপুতুল দাহের রীতি রয়েছে। যার প্রতীকী অর্থ হল-অশুভ শক্তির বিনাশ ঘটানো। শুভ শক্তির জয়ধ্বনি ঘোষণা করা। এদিনও দেশের নানা জায়গায দশেরা উপলক্ষে রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজধানী দিল্লির বিভিন্ন জায়গায় রাবণ দহন অনুষ্ঠানে আংস নেওয়ার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির। গত বছর দিল্লির লালকেল্লার মাধব দাস পার্কে দশেরা উদযাপনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

এবার পূর্ব দিল্লির আইপি এক্সটেনশন রামলীলা কমিটির রাবণ দহন অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল মোদির। কিন্তু সকাল থেকেই দিল্লি-সহ রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টি। বহু জায়গায় বৃষ্টির তোড়ে দহনের জন্য তৈরি রাবণের মাথা ও শরীরের আন্যান্য অংশও খসে পড়ে। ফলে বহু জায়গাতেই রাবণ দহন উ‍ৎসব বাতিল করে দেন আয়োজকরা। সন্ধে পর্যন্ত আবহাওয়া প্রতিকুল থাকায় বড়সড় দুর্ঘটনা এড়াতে রাবণ দহন উ‍ৎসবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি।    

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে