গান্ধিজিকে নিয়ে কু‍ৎসিত মন্তব্য, মোদির বিরুদ্ধে থানায় অভিযোগ জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: জাতির জনক মহাত্মা গান্ধিকে নিয়ে কু‍ৎসিত মন্তব্য করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর ওই অভিযোগ দায়ের করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অসমিয়া পরিচালক লুইত কুমার বর্মন। বুধবার রাতে গুয়াহাটির হাতিগাঁও থানায় ওই অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও ওই অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের মতো হিম্ম‍ৎ দেখাতে পারেনি বিজেপি শাসিত অসমের পুলিশ। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে দায়সারা জবাব দিয়েছেন অসমের পুলিশ আধিকারিকরা।

লোকসভা ভোটের শেষ লগ্নে নেটা নাগরিকদের কাছে ‘গদি মিডিয়া’ হিসাবে পরিচিত এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষা‍ৎকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই সাক্ষা‍ৎকারেই জাতির জনক মহাত্মা গান্ধিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি। সাক্ষা‍ৎকারে মোদি বলেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি ‘গান্ধি’ ছবি মুক্তি পাওয়ার আগে মহাত্মা গান্ধিকে কেউ তেমনভাবে জানতেন না। ওই ছবি মুক্তি পাওয়ার পরেই গান্ধিজিকে নিয়ে বিশ্ববাসীর মনে প্রচণ্ড কৌতুহল সৃষ্টি হয়।’

প্রধানমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে যায়। ইতিহাসবিদ থেকে শুরু করে নেটা নাগরিককরা মোদির ওই মন্তব্যের সমালোচনায় সরব হন। কয়েক বছর আগে অল ইন্ডিয়া রেডিও’তে ‘মন কি বাত’ অনুষ্ঠানে গান্ধিজিকে নিয়ে যে মোদি উল্টো কথা বলেছিলেন, তাও প্রকাশ্যে আসে। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ থেকে শুরু করে একাধিক বিশিষ্ট জন জাতির জনক সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যকে ‘অপমানজনক’ হিসাবে আখ্যা দেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়