রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: প্রধান বিচারপতি

তাঁর কথায়, 'রাজনৈতিক বিরোধী মানেই শত্রু, এটা ভাবা উচিত নয়।'

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের রাজনীতি যেভাবে বদলাচ্ছে, রাজনৈতিক বিরোধিতা যেভাবে শত্রুতায় পরিণত হচ্ছে তা নিয়ে উদ্বেগ শোনা গেল প্রধান বিচারপতি (CJI) এন ভি রমানার (N V Ramana) গলায়। শনিবার রাজস্থান বিধানসভায় (Rajstan Aseembly) কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (Commonwealth Parliamentary Association) পক্ষ থেকে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় উদ্বিগ্ন কণ্ঠে তিনি বলেন, ‘রাজনৈতিক বিরোধিতাকে কখনই শত্রুতা হিসেবে দেখা উচিত নয়। কিন্তু গত কয়েক বছরে তাই লক্ষ্য করা যাচ্ছে।’ সরকার ও বিরোধীদের মধ্যে পারস্পারিক সম্মান কমে যাওয়া নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে দেশে যেভাবে বিরোধী পরিসর কমছে, তাও গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয় বলে অভিমত দেশের প্রধান বিচারপতির।

এদিন রাজস্থান বিধানসভা ভবনে আয়োজিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ সি পি যোশি (C P Joshi), মুখ্যমন্ত্রী অশোক গহলৌত (Ashok Gehlot), কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু সহ সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি। আলোচনাসভায় দেশের রাজনীতির ধারা নিয়ে উদ্বেগ প্কাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘গণতন্ত্রে ভিন্নমত, বিরোধিতা থাকা স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক বিরোধী মানেই শত্রু, এটা ভাবা উচিত নয়। রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে রাজনৈতিক বিরোধিতা শত্রুতায় পরিণত হয়েছে। এগুলি সু্স্থ গণতন্ত্রের লক্ষণ নয়।’

গত কয়েক বছর ধরে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে পারস্পারিক সম্মান প্রদর্শন অনেকটাই হ্রাস পেয়েছে। এদিন তা নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, ‘আগে দেখতাম শাসক ও বিরোধীরা পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। পরস্পরকে সম্মান দিতেন। কিন্তু ইদানিং তা দেখতে পাচ্ছি না। বিরোধী পরিসর কমছে।’

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার