পাক-হামলায় ধ্বংস জম্মুর পুরো পরিবার, প্রাণ হারাল ১২ বছরের যমজ ভাই-বোন

এছাড়াও জম্মু-কাশ্মীরের পুঞ্চেতে পাকিস্তানি গোলাবর্ষণে একটি পরিবারও ধ্বংস হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন সিঁদুর’ অভিযানের বদলা নিতে ভারতের সীমান্তবর্তী এলাকায় ক্রমাগত হামলা চালিয়েছে পাক সেনা। ক্ষেপণাস্ত্র-মিসাইল অ্যাটাক করেছে পাকিস্তান। যদিও ভারতীয় সেনাবাহিনী তাঁদের সমস্ত পরিকল্পনা প্রতিহত করেছে। পহেলগাঁও হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ভারতের লক্ষ্য ছিল শুধুমাত্র পাকিস্তান এবং পাক-অধিকৃত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা। কোনও নিরীহ মানুষকে নয়। কিন্তু পাকিস্তান ধারাবাহিকভাবে ভারতের নিরীহ মানুষকে টার্গেট করে চলেছে। পাকিস্তানের হামলায় শহীদ হয়েছে ভারতের ২ সেনা জওয়ান। ৯ মে রাতে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে পাক-সেনার গুলিতে নিহত হয়েছেন উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার খাই খেদা গ্রামের বাসিন্দা সাহেব এবং তাঁর দেড় বছরের ভাইঝি আয়েশা নূর। এছাড়াও জম্মু-কাশ্মীরের পুঞ্চেতে পাকিস্তানি গোলাবর্ষণে একটি পরিবারও ধ্বংস হয়ে গিয়েছে।

পাকিস্তানের এই নৃশংস হামলায় ওই পরিবারের ১২ বছর বয়সী যমজ ভাই-বোন জোয়া এবং আয়ান মারা গিয়েছে। তাঁদের বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পাকিস্তান থেকে সরাসরি একটি গোলা বারুদ তাঁদের বাড়ির উপর পড়লে, এই দুর্ঘটনাটি ঘটে। এবং ঘটনাস্থলেই মারা যান যমজ শিশুদের মামা ও মেসোও। জানা যায়, মাত্র ২ মাস আগে ছেলে-মেয়ে দের ভালো পড়াশোনার জন্যে পুঞ্চে আসে ওই পরিবারটি। এরপর তাঁরা একটি ভাড়া বাড়িতে আসেন। কিন্তু ৯ মে রাতে পাকিস্তানের ছোড়া গোলাবর্ষণে পুরো পরিবারটি ধ্বংস হয়ে যায়। নিহতদের শিশুদের বাবা রমিজ খান (৪৮) বর্তমানে জম্মু হাসপাতালের ICU তে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শিশুদের মৃত্যুর খবর তাঁকে দেওয়া হয়নি। তবে এই ঘটনায় শিশুদের মা উর্শা খান বেঁচে রয়েছেন। একদিকে সন্তান হারানোর যন্ত্রণা অন্যদিকে আইসিইউতে স্বামীর যত্ন নেওয়া সবটাই একা হাতে করতে হচ্ছে তাঁকে। তাই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

তাঁদের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা জানিয়েছেন, নিহত যমজ সন্তান খুব বুদ্ধিমান ছিল। তাঁদের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে আয়ান এবং জোয়ার গোটা পরিবার। নিমেষেই যেন তাঁদের মায়ের পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আয়ানকে বাঁচানোর শেষ চেষ্টা করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কারণ পাকিস্তানের ছোড়া বোমাবাজিতে আয়ানের নাড়িভুঁড়ি শরীর থেকে বেরিয়ে এসেছিল। জোয়াও গুরুতর আহত হন। কয়েক মিনিটের ব্যবধানে দুজনেই মারা যান। পরিবারটি সরকারের কাছে আবেদন করেছে যে, বাচ্চা দুটির বাবাকে দিল্লিতে নিয়ে গিয়ে ভাল চিকিৎসা দেওয়া হয়। সীমান্তবর্তী এলাকাগুলিতে পাকিস্তানের হামলা রোধ করতে পারলেও কিছু কিছু জায়গায় তা প্রতিহত করতে পারেনি ভারতীয় সেনা। সেই কারণেই অকালে চলে যেতে হল দুই নিরীহ শিশুকে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার