অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ভরসন্ধেয় অমৃতসরের প্রকাশ্য রাস্তায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন জনপ্রিয় পাঞ্জাবি ইনফ্লুয়েন্সার ও রূপসজ্জা শিল্পী মধুসূদন ওরফে ম্যাড সান্ধু। শনিবার (৩ অক্টোবর) গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারিরা। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সান্ধুর (যার পুরো নাম ছিল মধুসূদন) মৃত্যু হয়। ভয়ঙ্কর ঘটনার খবর পেতেই ঘটনাস্থোলে পৌঁছেছে পুলিশ। যদিও কী কারণে এবং কারা ম্যাড সান্ধুকে গুলি করে হত্যা করল, তা জানা যায়নি। পুলিশের তরফে শুধু জানানো হয়েছে, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

রূপটান শিল্পী মধুসূদন ওরফে ম্যাড সান্ধু রূপসজ্জা, চলচ্চিত্র জগৎ এবং লিঙ্গ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য যথেষ্টই জনপ্রিয়। বিভিন্ন পডকাস্টে অতিথি হিসেবে অংশ নেওয়া সান্ধু অবশ্য সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সমকামী-বিদ্বেষী ট্রোলিংয়ের শিকার হতেন। তিনি সাধারণত এর জবাবে বলতেন, ‘ঈশ্বর আমাকে যেমন বানিয়েছেন, আমি তেমনই’। নিজের সমকামী পরিচয়ের বিষয়টি তিনি কখনই গোপন করতেন না।

সমাজমাধ্যমে সান্ধুর গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকার ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তার এক পাশে পড়ে রয়েছেন ম্যাড সান্ধু। তাঁর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে সাদা রংয়ের একটি গাড়ি। দুই তরুণী ফোনে কাউকে কোনও খবর দিচ্ছেন। আর বেশ কয়েকজন রক্তাক্ত ম্যাড সান্ধুর দেহ ধরাধরি করে তুলছেন। অমৃতসর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সিরিভেনেলা জানিয়েছেন, ‘এদিন সন্ধে ছয়টা নাগাদ একটি মোটরবাইকে চেপে এসে দুই অজ্ঞাতপরিচয়ধারী যুবক ম্যাড সান্ধুকে লক্ষ্য করে গুলি চালায়।

ঠিক এক বছর আগে পঞ্জাবের ভাতিন্ডায়  সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাঞ্চন কুমারী ওরফে  কোমর কাউর ভাবীকে একইভাবে হত্যার ঘটনা ঘটেছিল। ওই হত্যার দায় স্বীকার করে এক কট্টরপন্থী শিখ ব্যাক্তি জানিয়েছিলেন, ‘অশ্লীল ভিডিয়ো বানানোর কারণেই কোমল কাউর ভাবীকে খুন করা হয়েছে।’

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি