আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইভিএম বিতর্ক আরও জোরদার, বরেলিতে আবর্জনার গাড়িতে পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই ভোটের ফলাফল। তার আগেই ভোট গণনা, ইভিএম মেশিন নিয়ে ব্যাপক গণ্ডগোল যোগীরাজ্যে। বুধবার সকালে, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন সকালেই সমাজবাদী দলের সুপ্রিমো অখিলেশ যাদব একটি ভিডিও প্রকাশ করেন, যা নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। ওই ভিডিওতে দেখা গিয়েছে মঙ্গলবার মধ্যরাতে একটি ট্রাকে করে বেশকিছু ইভিএম মেশিন অন্যত্র সরিয়ে যাওয়া হচ্ছে। ওই ভিডিও প্রকাশ করে অখিলেশ যাদব অভিযোগ করেন যে যেহেতু বিজেপি জানে যে স্বচ্ছভাবে ভোট গণনা হলে তাদের পক্ষে জয়ের মুখ দেখা সম্ভব নয়, তাই তারা এই সমস্ত কাজ করছেন। যদিও ওই ইভিএম মেশিন প্রসঙ্গে বেনারসের জেলা শাসক বলেন, ট্রেনিংয়ের সময়ে যে ই ভিএম মেশিন গুলো ব্যবহার করা হয়েছিল ওই ট্রাকে সেগুলো ছিল। তবে পরে বারাণসীর বিভাগীয় কমিশনার দীপক আগরওয়াল স্বীকার করে নেন যে ইভিএম প্রটোকলে ত্রুটি ছিল।  এই বিষয়ে একটি স্পষ্ট রিপোর্ট চাওয়া হবে বলেও জানান তিনি। 

বুধবার সকাল থেকে এই ইভিএম বিতর্ক চলার পরে দুপুরে দীপক আগরওয়াল বলেন, ‘ইভিএম প্রোটোকলে ত্রুটি রয়েছে। তবে যে সমস্ত ইভিএমে ভোট হয়েছে সেগুলো পুরোপুরি সুরক্ষিত রয়েছে। কারণ যে ঘরগুলিতে ওই মেশিনগুলো রয়েছে সেগুলো একটি ত্রিস্তরীয় নিরাপত্তা ঘেরা ঘরের মধ্যে রয়েছে।

 তবে একদিকে যখন এই ইভিএম মেশিন নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ঠিক তখনই উত্তরপ্রদেশের আর এক প্রান্ত বরেলিতে আবর্জনার গাড়ি থেকে উদ্ধার হল পোস্টাল ব্যালট। জানা যাচ্ছে বারেলির বাহেরির একটি আবর্জনার গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই সমস্ত পোস্টাল ব্যালট। এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ওই এলাকার এসডিএম পারুল তারারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তার জায়গায় এসেছেন রাজেন্দ্র চন্দ্র।     

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ