যৌন কেলেঙ্কারিতে জড়িত দেবগৌড়ার নাতির বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আরও বিপাকে যৌন কেলেঙ্কারিতে জড়িত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার গুণধর নাতি প্রজ্জ্বল রেভান্না। সমন পেয়েও বিশেষ তদন্তকারী দলের সামনে হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার জেডিএস সাংসদের বিরুদ্ধে জারি হয়েছে লুকআউট নোটিশ। দেশের বিভিন্ন বিমানবন্দরের পাশাপাশি স্থল বন্দরের অভিবাসন দফতরের কাছে ওই লুকআউট নোটিশ পাঠানো হয়েছে। ফলে দেশে ফেরা মাত্রই আটক করা হবে পরিচারিকাদের সঙ্গে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত বিজেপি সঙ্গী জেডিএস সাংসদকে।

গত ২৮ এপ্রিল পুলিশের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না এবং তার বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন হাসনের প্রাক্তন সাংসদের বাড়িতে কাজ করা এক পরিচারিকা। ৪৭ বছর বয়সী ওই পরিচারিকা হোলেনারাসিপুর থানায় অভিযোগ করেছেন, ‘স্ত্রী বাড়িতে না থাকলেই হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্না প্রায়ই তাঁকে এবং বাড়ির অন্যান্য মহিলা পরিচারিকাদের ডেকে পাঠিয়ে যৌন হেনস্থা করতেন। ফল খাওয়ার নাম করে শাড়ির পিন খুলে দিতেন। কুপুত্রের মতো একই ধরনের আচরণ করতেন দেবগৌড়া পুত্র এইচ ডি রেভান্না। বাড়ির স্টোররুমে পরিচারিকাদের ডেকে নিয়ে গোপনাঙ্গে হাত দিতেন। কাউকে কিছু বললে পরিণতি ভাল হবে না বলে হুমকিও দিতেন।’ প্রজ্জ্বল রেভান্না ও তার বাবা এইচডি রেভান্নার ওই কুকীর্তি ফাঁস হওয়ার পাশাপাশি বিজেপি নেতা দেবরাজে গৌড়ার এক চিঠিও ফাঁস হয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর বিজেপি রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রকে পাঠানো ওই চিঠিতে প্রজ্জ্বল রেভান্নার ৩,০০০টি সেক্স ভিডিয়োর এক পেন ড্রাইভ পাওয়ার কথাও জানিয়েছিলেন। সেই সঙ্গে জেডিএসের সঙ্গে জোট না গড়ার বিষয়েও দলকে সতর্ক করে দিয়েছিলেন।’

ওই পরিচারিকার অভিযোগ ঘিরে শোরগোল পরে গিয়েছে। কর্নাটকের কংগ্রেস সরকারের তরফে অভিযোগের তদন্তে সিট গঠন করা হয়েছে। ওই অভিযোগ দায়েরের আগেই অবশ্য বিদেশে পালিয়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর গুণধর নাতি। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য প্রজ্জ্বলকে তলব করেছিল বিশেষ তদন্তকারী দল। যদিও সেই তলবে সাড়া দেননি দেবগৌড়া নাতি। তাই বাধ্য হয়েই লুকআউট নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন বিশেষ তদন্তকারী দলের এক আধিকারিক।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক