হারের ভয়! বিহারে বিধানসভা ভোটে লড়বেন না প্রশান্ত কিশোর

এমন পরিস্থিতিতেই এবার একটি খারাপ খবর এলো। জানা গেল, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। আগামী ৬ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। ১৪ তারিখ ভোট গণনার ফলাফল। প্রথম দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর তা পরীক্ষা হবে ১৮ অক্টোবর। প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই রাজনৈতিক দল গুলিতে প্রার্থী বাছাই চলছে জোরকদমে। এমন পরিস্থিতিতেই এবার একটি খারাপ খবর এলো। জানা গেল, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে। জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা নিজেই একটি সংবাদ সংস্থাকে বিষয়টি জানিয়েছেন। তবে তিনি নির্বাচনে না লড়লেও তাঁর দল লড়বে। এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। কিন্তু কেন তিনি ভোটে লড়বেন না?

এই বিষয়ে একটি স্পষ্ট ব্যাখ্যায় প্রশান্ত কিশোর জানিয়েছেন যে, তিনি আর ভোটে দাঁড়াবেন না। এখন থেকে তিনি সাংগঠনিক কাজে মনোনিবেশ করবেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) জন সুরাজ পার্টি তাদের প্রার্থিতালিকা ঘোষণা করেছে। যাতে নাম ছিল না পিকে-র। এদিকে বিহারের রাজ নীতিতে জোর জল্পনা ছিল যে, এবারের নির্বাচনে প্রশান্ত কিশোর বনাম আরজেডি নেতা তেজস্বী যাদবের লড়াই হবে তুঙ্গে। এমনকী প্রশান্ত কিশোর নিজেই দাবি করেছিলেন যে, তিনি লড়লে বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্র থেকে প্রার্থী হবেন। কারণ ওই আসনের বিদায়ী বিধায়ক তেজস্বী। তাই সেখানে RJD-র জমি পোক্ত। সেই জমিতেই আঁচড় দিতে চেয়েছিলেন প্রশান্ত। পাশাপাশি প্রশান্তের নিজের বিধানসভা এলাকা কারগাহার কেন্দ্রকেও বাদের খাতায় ফেলেন নি। বিকল্প হিসেবে রেখেছিলেন। কিন্তু মঙ্গলবার জন সুরাজ পার্টির ঘোষিত প্রার্থিতালিকায় কোথাও নাম নেই পিকের। তাঁর লড়ার কথা ওই দুই কেন্দ্রেরও প্রার্থী তালিকায় তাঁর নাম নেই।

বরং নির্বাচনে রাঘোপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন চঞ্চল সিংহ। আর কারগাহার কেন্দ্র থেকে জন সুরাজ পার্টির টিকিটে লড়বেন রীতেশ রঞ্জন। তাতেই প্রশ্ন উঠেছিল যে, তবে কী এবার নিজের দলের প্রার্থী হয়ে লড়বেন না প্রশান্ত কিশোর? অবশেষে বুধবার সব জল্পনার অবসান ঘটিয়ে প্রশান্ত কিশোর নিজেই জানিয়ে দিলেন যে, ভোটে তিনি লড়বেন না। তবে তাঁর প্রতিদ্বন্দ্বিতা না-করার নেপথ্যে কিছু কারণ রয়েছে। জন সুরাজ পার্টির দাবি, যদি প্রশান্ত কোনও কেন্দ্র থেকে লড়াই করেন, তবে তাঁকে এক জায়গাতেই আটকে থাকতে হবে। দল তা চায় না। তবে তিনি দলের হয়ে প্রতিটি প্রার্থীর জন্যে প্রচার করবেন। এদিন সংবাদমাধ্যমকে প্রশান্ত বলেন, ‘‘জন সুরাজ পার্টি সিদ্ধান্ত নিয়েছে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না-করে আমার সাংগঠনিক কাজে মনোনিবেশ করা উচিত। যদিও এ বছর বিহার থেকে বিদায় নেবে এনডিএ। মুখ্যমন্ত্রী হিসাবে আর ফিরে আসছেন না নীতীশ কুমার।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে