শুক্রবার সকালে বাংলার ৪২ সাংসদকে চা চক্রে ডাকলেন রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ প্রায় শোনা যায়। বাংলার বকেয়া কেন্দ্র ঠিক মতো দেয় না, এ নিয়ে অভিযোগের অন্ত নেই রাজ্যের। এবার এই বিষয়ে জট কাটার সম্ভাবনা কিছুটা তৈরি হয়েছে। চলতি মাসেই হতে পারে কেন্দ্র-রাজ্য বৈঠক। সেখানেই হতে পারে বাংলার বকেয়া নিয়ে আলোচনা। এমতাবস্থায় বাংলার সাংসদদের চা-চক্রে আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আগামী শুক্রবার সকাল ৯টায় রাইসিনা হিলসে তৃণমূল কংগ্রেসের ২৯ জন, বিজেপির ১২ জন এবং কংগ্রেসের ১ সাংসদকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। বর্তমানে সংসদ অধিবেশন চলছে। তার মধ্যেই করা হয়েছে এই চা চক্রের আয়োজন।

গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের ১০ সাংসদের একটি দল রাইসিনা হিলসে যান অপরাজিতা বিলে রাষ্ট্রপতিকে স্বাক্ষর করার জন্য আবেদন জানাতে। প্রসঙ্গত, একশো দিনের কাজ-সহ সমস্ত প্রকল্পে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের যা বকেয়া, তা মিটিয়ে দেওয়ার  সুপারিশ করেছে সংসদের গ্রামোয়ন্ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। ১২ মার্চ সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তাতেই মনে হচ্ছে কেন্দ্র-রাজ্যের মধ্যের বরফ কিছুটা হলেও গলছে। বিশেষজ্ঞরা কেউ কেউ মনে করছেন রাজ্য সরকারের টাকা যতদিন কেন্দ্র আটকে রাখবে বাংলায় বিজেপির ফলাফল ভাল হবে না।

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর