আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের মাঝেই  কমল বাণিজ্যিক গ্যাসের দাম

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের মাঝেই দাম কমল বাণিজ্যিক গ্যাসের। মে মাসের প্রথম দিনেই কমল LPG গ্যাসের দাম। এরফলে খানিক স্বস্তি পেলেন দেশের হাজার-হাজার হোটেল-রেস্তোরাঁর  মালিকরা। কলকাতা থেকে শুরু করে মুম্বই, সর্বত্রই সিলিন্ডারের দাম ১৯-২০ টাকা কমেছে।  যা ১ মে থেকে কার্যকর হবে।

বুধবার রাজধানী দিল্লিতে বাণিজ্যিক  দাম কমেছে ১৯ টাকা। আগে দাম ছিল ১,৭৬৪.৫০ টাকা বর্তমানে তা কমে হয়েছে ১,৭৪৫.৫০ টাকা । অন্যদিকে মুম্বাইতে কমেছে গ্যাসের দাম। আগে দাম ছিল ১,৭১৭.৫০ টাকা তা কমে হয়েছে ১,৬৯৮.৫০ । চেন্নাইতেও এই সিলিন্ডারের দাম ১৯ টাকা কমেছে। এর দাম ১,৯৩০ টাকা থেকে কমে ১,৯১১ টাকায় নেমে এসেছে।

উল্লেখ্য, খাস কলকাতাতেও কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। এতদিন যে সিলিন্ডার ১,৮৭৯ টাকায় বিক্রি হচ্ছিল, এবার সেটা ১,৮৫৯ টাকায় পাওয়া যাবে। এরফলে স্বস্তি পেলেন ক্ষুদ্র খাবার ব্যবসায়ী  থেকে হোটেল মালিকরা। অন্যদিকে  গত মাসেই দেশের বিভিন্ন শহরে আলাদা-আলাদা দাম বেড়েছিল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের। এর মধ্যে কলকাতায় ২৫ টাকা বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের দাম। এই আবহে ফের কমল গ্যাসের দাম। মূলত  হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং  সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ