প্রিন্সিপাল ও লাইব্রেরিয়ানের মধ্যে চুলোচুলি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ: ট্রেনে বাসে নিত্যযাত্রীদের মধ্যে প্রায়ই চুলোচুলি হতে দেখা যায়। কখনও ট্রেনের আসনে বসা নিয়ে, কখনও বা দরজার সামনে দাঁড়ানো নিয়ে। কিন্তু শিক্ষিকা আর লাইব্রেরিয়ানের মধ্যে চুলচুলি দেখার ভাগ্য তো সব সময় হয় না। সোশ্যাল মিডিয়ার দৌলতে অবশ্য সে দৃশ্যর দেখা মিলল। মধ্যপ্রদেশের খারগোনের একটি সরকারি স্কুলের প্রাঙ্গণে দাঁড়িয়ে রীতিমতো চুলোচুলিতে লিপ্ত হলেন স্কুলের প্রিন্সিপাল ও লাইব্রেরিয়ান।

শনিবার বিকেলে পুরো ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে উভয়েই উভয়কে চড় মারছেন, চুল টেনে ধাক্কা দিচ্ছেন। প্রিন্সিপাল লাইব্রেরিয়ানের মোবাইল ফোনও ভেঙে ফেলেছেন বলে জানা গিয়েছে।

ঘটনাটি শুক্রবার সকালে ঘটেছে বলে জানা গেছে। শনিবার মারামারির বিষয়টি ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, যারা নিজেদের মধ্যে চুলোচুলি করে শিরোনামে এসেছেন তাঁদের মধ্যে প্রিন্সিপালের নাম প্রবীণ দাহিয়া এবং লাইব্রেরিয়ান হলেন মধুরানী। অভিযোগ, কাজ সম্পর্কিত বিষয় নিয়ে মতবিরোধের জেরেই ঝগড়া শুরু হয়েছিল। এই ঘটনার পর দুই মহিলাকেই তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

 

যে সরকারি স্কুলের এটি ঘটনা সেটি একলব্য স্কুল। এটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের অধীনে পরিচালিত হয়। তাই পরবর্তী পদক্ষেপের জন্য গোটা বিষয়টি দিল্লিতে জানানো হয়েছে। জেলা কালেক্টর ভাব্যা মিত্তল মারামারির খবর জানতে পেরে তৎক্ষণাৎ পদক্ষেপ করেন এবং আদিবাসী কল্যাণ বিভাগকে তদন্তের নির্দেশ দেন।

গোটা বিষয়টি সম্পর্কে সহকারী কমিশনার প্রশান্ত আর্য বলেন যে প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে দু’জনের মতবিরোধ কাজের সঙ্গে সম্পর্কিত। তবে বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে। তিনি আরও বলেন যে দিল্লির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বনিষয়টি। সেখান থেকে প্রিন্সিপাল ও লাইব্রেরিয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার