তদন্ত সম্পূর্ণ, শীঘ্রই পাসপোর্ট ফিরে পাবে বিতর্কিত রণবীর এলাহাবাদিয়া: সুপ্রিমকোর্ট

সোমবার (২১ এপ্রিল) সুপ্রিমকোর্ট আরও জানাল, ইউটিউব শোতে অরুচিকর মন্তব্যের মামলায় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়াকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সঙ্গম’ বিতর্কে জড়ানো ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে সমস্ত তদন্ত শেষ হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সুপ্রিমকোর্ট আরও জানাল, ইউটিউব শোতে অরুচিকর মন্তব্যের মামলায় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়াকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে কিনা, তা ২৮ এপ্রিল শুনানিতে জানানো হবে। গত ফেব্রুয়ারি মাসে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ের একটি পর্বের ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায়। যেখানে বিচারক আসনে থাকা ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া একজন প্রতিযোগীকে জিজ্ঞাসা করেন, ‘তোমার বাবা-মা কি এখনও সেক্স করেন, নাকি তুমি তাঁদের মধ্যে যোগদান করে বিষয়টি সম্পূর্ণভাবে শেষ করে দেবে।’

এই পর্বের ভিডিওটি ভাইরাল হতেই দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। বাবা-মাকে নিয়ে রণবীরের রসিকতা কেউই পছন্দ করেননি। তাঁর বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়। গ্রেফতার রুখতে রণবীর পাল্টা শীর্ষ আদালতে মামলা করেন। সেখান থেকেও বিচারকদের দ্বারা অপমানিত হন রণবীর। তবে শীর্ষ আদালতে তাঁকে গ্রেফতারির হাত থেকে রক্ষা করেছে। এবং সাইবার পুলিশের কাছে তাঁকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যাতে তদন্ত চলাকালীন রণবীর দেশ না ছাড়তে পারে। ১৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালত এলাহাবাদিয়ার মন্তব্যকে অশ্লীল বলে অভিহিত করেছে। এবং তাকে গ্রেফতার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে। যদিও রণবীরকে একাধিক থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। অবশেষে রণবীরের মামলার তদন্ত শেষ হয়েছে।

সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিং-এর একটি বেঞ্চ জানিয়েছে যে, তারা ২৮ এপ্রিল রণবীর এলাহাবাদিয়ার আবেদন বিবেচনা করবে।শুনানির সময়, অসম ও মহারাষ্ট্র পুলিশের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, গুয়াহাটি এফআইআরে একজন সহ-অভিযুক্তের বক্তব্য রেকর্ড করা হবে। মুম্বইতে এফআইআর সম্পর্কিত তদন্ত সম্পূর্ণ হয়েছে কিন্তু চার্জশিট এখনও দাখিল করা হয়নি। এদিকে গত ৩ মার্চ শীর্ষ আদালত “নৈতিকতা ও শালীনতা” বজায় রেখে এবং এটিকে সকল বয়সের দর্শকদের জন্য উপযুক্ত করে তোলার শর্তে রণবীরকে তাঁর পডকাস্ট “দ্য রণবীর শো” পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। এই মামলায় রণবীর এলাহাবাদিয়া এবং রায়না ছাড়াও, অসমূ মামলায় অন্যান্য নামধারীরা হলেন কমিকস আশীষ চঞ্চলানি, জসপ্রীত সিং এবং অপূর্ব মাখিজা।

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে