বেআইনি মুদ্রা পাচার মামলায় ভিভোর বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি এবার চীনা স্মার্টফোন নির্মাতা ভিভোর বিরুদ্ধে দায়ের করেছে মামলা। অর্থ পাচারের অভিযোগে ইডি এই মামলা দায়ের করেছে ভিভোর বিরুদ্ধে। সূত্রের খবর, বুধবার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় দায়ের হয়েছে এই মামলা। এই তদন্তে লাভা ইন্টারন্যাশনাল মোবাইল কোম্পানির এমডি হরি ওম রাই-সহ চারজনকে গ্রেফতার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। তাদের মধ্যে রয়েছে চীনা নাগরিক গুয়াংওয়েন ওরফে অ্যান্ড্রু কুয়াং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নীতিন গর্গ এবং রাজন মালিক।

২০২৩ সালে   জুলাই  মাসে ইডি ভিভো-ইন্ডিয়া এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বড় অর্থ পাচার চক্রের সন্ধান পেয়েছে। ইডি তখন অভিযোগ করেছিল যে ভারতে কর প্রদান এড়াতে ভিভো-ইন্ডিয়া “অবৈধভাবে” ৬২,৪৭৬ কোটি টাকা চীনে স্থানান্তর করেছে। সেই সময় সংস্থাটির তরফে বলা হয়েছিল, তারা ভারতের সকল নীতি মেনে আর্থিক লেনদেন করতো।

ভিভোর সহযোগী সংস্থা গ্র্যান্ড প্রসপেক্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড (জিপিআইসিপিএল), এর পরিচালক, শেয়ারহোল্ডার এবং আরও কয়েকজন পেশাদারের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে দিল্লি পুলিশের এফআইআর দায়ের করা হয়েছিল। সেইসময় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে পুলিশের কাছে  অভিযোগ দায়ের করা হয়েছিল যে জিপিআইসিপিএল এবং এর শেয়ারহোল্ডাররা ২০১৪ সালের ডিসেম্বরে সংস্থাটি প্রতিষ্ঠার সময় “জাল” পরিচয়পত্র এবং “জাল” ঠিকানা ব্যবহার করেছিলেন।

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী