ঘুষ নিয়ে ভোট দিলে সংসদ, বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের বদলে নোট মামলায় কোনও সাংসদ বা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ উঠে থাকলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে। সেক্ষেত্রে কোনও রক্ষকবচ মিলবে না। সোমবার এই কথাই জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, দুর্নীতি বা ঘুষ নেওয়া ভারতের সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। যদি কোনও সাংসদ বা বিধায়ক ঘুষ নেওয়াকে প্রশ্রয় দিয়ে থাকে, তাহলে তা দণ্ডনীয় অপরাধ। এই ধরনের ব্যবস্থাকে কোমওভাবেই মেনে নেওয়া যায় না। এই প্রসঙ্গে ১৯৯৮ সালের পি ভি নরসিংহ রাও মামলার প্রসঙ্গও উল্লেখ করেন প্রধান বিচারপতির বেঞ্চ। ১৯৯৮ সালে সেইসময়কার পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ টাকা নিয়ে ভাষণ দেওয়া বা ভোট দেওয়ার অভিযোগের বিরুদ্ধে রক্ষাকবচ দিয়েছিল। তবে এদিন প্রধান বিচারপতির সাত সদস্যের বেঞ্চ জানিয়ে দিল, পি ভি নরসিংহ মামলার রায় ভারতীয় সংবিধানের ১০৫ ও ১৯৪ ধারার পরিপন্থী।

এদিন শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছেন, যদি কোনও সাংসদ বা বিধায়ক ঘুষ নিয়ে রাজ্যসভা নির্বাচনে ভোট দেন, তাহলে তা দুর্নীতি দমন আইনের আওতায় পড়বে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি এস বোপান্ন, বিচারপতি এমএম সুন্দ্রেশ, বিচারপতি পি এস নরসিংহ, বিচারপতি জে বি পার্দিওয়ালা, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি মনোজ মিশ্র। উল্লেখ্য, ২০১২ সালে রাজ্যসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা শিবু সোরেনের পুত্রবধূ সীতা সোরেনের বিরুদ্ধে ঘুষ নিয়ে ভোট দেওয়ার অভিযোগ ওঠে। ২০১৯ সালের তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোটা বিষয়টি পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠানোর নির্দেশ দেয়। ২০২৩ সালের ৫ অক্টোবর এই মামলার রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত।

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮