‘বিজেপি নেতাদের চপ্পল খুলে মারুন’, নিদান রাষ্ট্রীয় হিন্দু সেনা প্রধানের

কর্নাটকের বিজেপি নেতাদের এবার চপ্পল ছুঁড়ে মারার নিদান দিলেন রাষ্ট্রীয় হিন্দু সেনা নামে একটি দলের প্রধান প্রমোদ মুথালিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নেতা থেকে মন্ত্রী মায় সাংসদ ও বিধায়কেরাও এমন একটা ভান দেখান যেন তাঁরাই হিন্দু ধর্মের(Hindu Dharma) মালিক। সেই ধর্মে কী ঠিক হবে আর কোনটা বেঠিক হবে সেই সব একচেটিয়া ভাবে দেখা ও ঠিক করার দায়ভার যেন একা তাঁদেরই রয়েছে। সেই বিজেপি(BJP) নেতাদেরই এবার ধুয়ে দিলেন কর্ণাটকের(Karnataka) রাষ্ট্রীয় হিন্দু সেনা(Rashtriya Hindu Sena) নামে একটি দলের প্রধান প্রমোদ মুথালিক(Promod Muthalik)। কার্যত কর্নাটকের মানুষদের কাছে তিনি আবেদন রেখেছেন, ‘প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নামে ভোট চাইতে এলে বিজেপি নেতাদের চপ্পল খুলে মারুন।’ চলতি বছরেই রয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই আবহে মুথালিকের এই আর্জি কার্যত গেরুয়া শিবিরে ঝড় হয়ে আছড়ে পড়েছে।  

আরও পড়ুন মেঘালয়ে সরকার গঠনের চেষ্টায় UDP, সঙ্গে INC – TMC

কর্ণাটকের মাটিতে বা রাজনীতিতে রাষ্ট্রীয় হিন্দু সেনার কোনও প্রভাব নেই বললেই চলে। কিন্তু নানা কারণে রাজ্যজুড়েই গেরুয়া শিবিরের প্রতি আমজনতার বিক্ষোভ ক্রমশ বাড়ছে। সেই আবহে মুথালিকের আক্রমণ গেরুয়া শিবিরকে অনেকটাই কোনঠাসা করে দিল। তবে মুথালিক নরেন্দ্র মোদিকে আক্রমণ করেননি। তিনি আক্রমণ শানিয়েছেন মোদির ছবি নিয়ে ভোট চাইতে আসা বিজেপি নেতাদের যাদের ভোটের পরে আর দেখাই যায় না। যাদের হাত ধরে এলাকার কোনও উন্নয়নও হয় না তাদের প্রতি। এই অকেজো নেতারা মোদীর নাম নেন কিন্তু দলের কর্মী এবং সাধারণ মানুষের সমস্যা বোঝেন না বলেই মুথালিকের এই আক্রমণ। একই সঙ্গে কর্নাটকের বিজেপি নেতৃত্বকে প্রধানমন্ত্রীর নাম না করে ভোটে জিতে দেখানোর চ্যালেঞ্জও জানিয়েছেন মুথালিক। রাজ্য বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এ বার মোদির নাম ব্যবহার না করে ভোট চান। ইস্তেহার ও ব্যানারেও মোদির ছবি দেবেন না। ভোটারদের বলুন, আপনারা উন্নয়ন করেছেন, আপনারা গরু উদ্ধার করেছেন, হিন্দুত্বের জন্য কাজ করেছেন। তার পর দেখুন ভোট পান কি না।’

আরও পড়ুন মুম্বই-গোয়ার মধ্যে শিগগিরই বন্দে ভারত ট্রেন চালু

তবে মুথালিকের এই সব কথা নিয়ে বিতর্ক বাঁধেনি বা গেরুয়া শিবির চাপে পড়েনি। বরঞ্চ তা৬রা চাপে পড়েছেন মুথালিকের চপ্পল ছুঁড়ে মারার নিদানে। ঠিক কী বলেছেন মুথলিক? রাজ্যের বিজেপি নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে মুথলিক দাবি করেছেন, ‘রাজ্যে বেশ কয়েক জন বিজেপি নেতা মানুষের জন্য কোনও কাজ করেননি। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে এঁরাই প্রধানমন্ত্রী মোদির নাম নিয়ে এবং তাঁর ছবি দেখিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে আসবেন। ওঁরা প্রধানমন্ত্রীর নাম ব্যবহার না করে থাকতেই পারবেন না। ঠিক প্রধানমন্ত্রীর নাম মুখে নিয়ে আপনাদের বাড়ির দোরগোড়ায় আসবেন। আপনাদের সকলকে অনুরোধ করছি, যদি ওঁরা ‘দয়া করে মোদিকে ভোট দিন, মোদিকে ভোট দিন’ করেন, তা হলে ওঁদের চপ্পল খুলে মারুন। মোদির নামে ভোট চাইলে বিজেপিকে একটি ভোটও নয়। এই অকেজো নেতারা মোদির নাম নেন কিন্তু দলের কর্মী এবং সাধারণ মানুষের সমস্যা বোঝেন না।’

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের