নূপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত

আগামী ১০ অগস্ট মামলার পরবর্তী শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে স্বস্তি পেলেন পয়গম্বরকে (Prophet) নিয়ে কটূক্তি করা বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma)। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া কোনও এফআইআরের (FIR) ভিত্তিতে আপাতত বিজেপির নিলম্বিত মুখপাত্রকে গ্রেফতার করা যাবে না বলে মঙ্গলবার জানিয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)। সেই সঙ্গে নূপুরের (Nupur Sharma) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর সংযুক্ত করে দিল্লিতে স্থানান্তরিত করা নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত জানায়নি বিচারপতি জেবি পারদিওয়ালা (Justice JB Pardiwala) ও বিচারপতি সূর্যকান্তের (Justice Surya Kant) ডিভিশন বেঞ্চ। সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছে এ বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতিরা। আগামী ১০ অগস্ট মামলার পরবর্তী শুনানি। ওই দিনই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। 

গত মাসে এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের আলোচনাসভায় পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মা। তাঁর ওই মন্তব্য ঘিরে দেশেজুড়ে অশান্তির আগুন জ্বলে ওঠে। দিল্লি, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, কর্নাটক, অসম সহ একাধিক রাজ্যে দায়ের হয় এফআইআর। গ্রেফতারির খাঁড়া মাথার উপ ঝুলতেই গা ঢাকা দেন হিন্দুত্বের নয়া পোস্টার গার্ল। গত পয়লা জুলাই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় যাতে গ্রেফতার করা না হয় এবং বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া এফআইআর দিল্লিতে স্থানান্তরিত করা হয়, সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা।

ওই আবেদনের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত কার্যত তুলোধনা করেন বিজেপির নিলম্বিত মুখপাত্রকে। তীব্র তিরস্কার করে জানিয়ে দেন, দেশজুড়ে যে অশান্তির আগুন জ্বলে উঠেছে তার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা। এই ঘটনায় দেশবাসীর কাছে তাঁকে ক্ষমাও চাইতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোনও ক্ষমা চাননি। উল্টে বিচারপতিদের নিশানা করে সামাজিকমাধ্যমে গালিগালাজ শুরু করে দেন উগ্র হিন্দুত্ববাদীরা। গতকাল সোমবার ফের গ্রেফতারির হাত থেকে বাঁচতে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিজেপির প্রাক্তন নেত্রী। এদিন জরুরি ভিত্তিতে সেই আর্জির শুনানি হয়। বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি সূর্যকান্ত বিজেপির নিলম্বিত মুখপাত্রকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দেওয়া হয়। সেই সঙ্গে সমস্ত এফআইআর-কে একত্রিত করার যে আবেদন জানিয়েছিলেন নূপুর, তার ভিত্তি বিভিন্ন রাজ্য সরকারের জবাব তলব করা হয়েছে। আগামী ১০ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার